আজকের রাশিফল।। ৩১শে ডিসেম্বর’২০২০

আজ বছরের শেষ দিন! কী বলছে আপনার রাশিফল ? কেমন কাটবে দিনটি ? দেখে নিন

নিউজ ডেস্ক: আজ ২০২০ সালের শেষ দিন, ৩১ শে ডিসেম্বর, বৃহস্পতিবার। রাত পেরোলেই আসবে নতুন বছর। বছরের শেষ দিনটি কেমন হতে চলেছে, বুঝে নিন রাশিফল দেখে।

মেষ রাশি
আজকে কোন সুখবর পেতে পারেন। আজকে আপনার দিনটি হাসি মজার সাথে কাটবে। বন্ধুদের সাথে দেখা হতে পারে। ব্যবসায় লাভবান হবেন। ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। আজকে ব্যয় বেশি হতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে। কথা বলার সময় সাবধানে বলুন‌।

বৃষ রাশি
হঠাৎ করে কোনও আত্মীয়ের সাথে দেখা হতে পারে। কোন সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে কোন কাজের জন্য যাত্রা হতে পারে। নতুন লোকের সাথে পরিচয় হতে পারে। আজ ভাগ্য আপনার সাথে থাকবে। অপরিচিত ব্যক্তিদের থেকে দূরে থাকুন। সব কাজ সময়মতো পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে।

মিথুন রাশি
মা বাবার আশীর্বাদ পাবেন। আজকে আপনি বন্ধুদের সাথে পিকনিকে যেতে পারেন। হাসি খুশি মেজাজে দিন কাটবে। যুবকরা সুখবর পেতে পারে। ব্যবসার কারণে চিন্তিত হতে পারেন। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের খবর আসতে পারে। শারীরিক অবস্থা ভালো থাকবে।

কর্কট রাশি
আজকে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে। আটকে থাকা কোন টাকা ফেরত পেতে পারেন। কোন বন্ধুর থেকে সুখবর পেতে পারেন। আজকে আপনি একটু সতর্ক থাকুন। হঠাৎ করে কোনও ঝগড়ায় জড়িয়ে যেতে পারেন। যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। পরিবারের লোকেদের সাথে ঘুরতে যেতে পারেন। জীবনসঙ্গীর জন্য উপহার নিতে পারেন। আর্থিক স্থিতি ভালো থাকবে।

সিংহ রাশি
আজকে আপনি মোটামুটি সব দায়িত্ব পালন করতে পারবেন। পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারেন। কারও কথায় আঘাত পেতে পারেন, কিন্তু সেটা মনে নেবেন না। স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভবান হবে। লেনদেনের সময় সর্তকতা অবলম্বন করুন।

কন্যা রাশি
চাকুরীজীবিদের বদলির খবর আসতে পারে। কারো সাথে বিবাদ হওয়ার আশঙ্কা আছে। পরিবারের সহযোগিতায় কোন গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ হতে পারে। আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক স্হিতি ভালো থাকবে। যুবকেরা লাভবান হবে। শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের পরামর্শ পাবেন। সরকারি কাজ পূর্ণ হবে। দম্পতিদের মধ্যে মাধুর্য বজায় থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন।

তুলা রাশি
আজ অনেক লোকের সাথে আপনার দেখা হতে পারে। আপনার দিনটি খুশি খুশি কাটবে। আজকে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে। দৈনিক রুটিনে পরিবর্তন আসতে পারে। আজ আপনার দিনটি পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে। আজকে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। আপনার ব্যবহারে সবাই প্রভাবিত হবে। বড়দের আশীর্বাদ পাবেন।

বৃশ্চিক রাশি
আজকে কারও সাহায্যে আপনার কাজ পূর্ণ হবে। আজ আপনার দিনটি খুশি খুশি কাটবে। আত্মীয়-স্বজনের থেকে সুখবর পেতে পারেন। দীর্ঘ দিনের চলতে থাকা ঝামেলা মুক্ত হওয়ায় আজ আপনি স্বস্তি বোধ করবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। নতুন কাজ থেকে লাভবান হবেন। আয়ের নতুন সুযোগ আসবে। ঘুরতে যেতে পারেন। শারীরিক অবস্থা ভালো থাকবে। আপনার পরামর্শে কিছু লোকের কার্য পূর্ণ হবে।

ধনু রাশি
আজকে আপনার ওপর পারিবারিক দায়িত্ব বেশি থাকবে। হতাশা আপনাকে ঘিরে ধরবে। নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। কারও সাথে বিবাদ হতে পারে। ব্যবসা ঠিকঠাক থাকবে। অপরিচিত ব্যক্তিদের কারণে আপনি ঝামেলায় পড়তে পারেন। আর্থিক স্থিতি ভালো হবে। আজ আপনি বাইরে যেতে পারেন। জরুরি কোনও সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া থেকে বিরত থাকুন।

মকর রাশি
আজ আপনি মানসিক দিক থেকে শক্ত থাকবেন। আটকে থাকা কাজ পূরণ হবে। লাভের যোগ দেখা যাচ্ছে। ভাগ্য আপনার সাথে থাকবে। অবিবাহিতরা সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।কোন বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হতে পারে। যানবাহন ও জমি কেনার কথা ভাবতে পারেন। বাড়ীর বড়দের খেয়াল রাখুন।

কুম্ভ রাশি
আজকে আপনি সফলতা পেতে পারেন। আত্মীয় পরিজনদের থেকে সুখবর পেতে পারেন। কর্ম ক্ষত্রে আপনি প্রশংসিত হবেন। সামাজিক কাজে যোগ দিতে পারেন। সন্তানদের সমস্যা দূর করতে পারবেন। দাম্পত্য জীবন সুখের হবে। কোন প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করুন।

মীন রাশি
আজ আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। আজকে আপনার ধন প্রাপ্তি হবে। আটকে থাকা কাজ পূরণ হবে। কর্ম ক্ষেত্রে সহযোগিতা পাবেন। সামাজিক দায়িত্ব পেতে পারেন। ব্যবসা ভালো চলবে। আয়ের নতুন সুযোগ আসবে। জীবন সঙ্গীর সাথে ঘুরতে যেতে পারেন। পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে। শারীরিক অবস্থা ভালো থাকবে। আজকে আপনার খরচা বেশি হতে পারে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…