Horoscope : আজকের রাশিফল; ৩১শে জুলাই’২০২১

আজ শনিবার ৩১শে জুলাই, ২০২১ বাংলার ১৪ই শ্রাবণ ১৪২৮! ইংরেজি মাসের শেষদিন অন্যদিকে বাংলার পঞ্জিকার মাঝামাঝি

মেষ : অর্থনৈতিক ক্ষেত্রে খুবই উজ্জ্বল। ভালো আয়ের সম্ভবনা আছে।প্রয়োজনে পুরোনো বন্ধুর থেকে সহযোগিতা পাওয়া সহজ হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের প্রেমের বিষয়টি আজ বিয়ের দিকে রূপান্তর লাভ করতে পারে। যাত্রা শুভ নাও হতে পারে।

বৃষ : দিনটা অর্থনৈতিক ভাবে খুব ভালো নয়। ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় সমাগমে পারিবারিক কাজ কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো সুখবর আপনার কাজের গতিকে বাড়িয়ে দিতে পারে। শরীরের দিকে নজর দিতে হবে।

মিথুন : মাঝারি অর্থনৈতিক সম্ভবনা। নিজের ভাবনাতেই বিনিয়োগ করুন
নিজের কর্মস্থল বা ব্যবসায়িক ক্ষেত্রে সতীর্থ বিপরীত লিঙ্গের সহযোগিতা না চাওয়াই উত্তম হবে। তরুণদের আজ সামাজিক কাজে মনোনিবেশ কল্যাণ বয়ে আনবে। কারও কারও ক্ষেত্রে বৈদেশিক চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। পুরানো রোগ মাথা চাড়া দিতে পারে।

কর্কট : বিনিয়োগ করতে হলে খেয়ালিপনা করবেননা। খুব ভালো হয় কোনো কাজ সম্পাদনে আজ বয়স্ক ও প্রভাবশালীদের মতামতকে গুরুত্ব দিন। সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে সময়মতো পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। প্রেম ও রোমান্টিক বিষয়ে আবেগ পরিহার করে চলুন। সঙ্গীর সাহচর্য পাবেন।

সিংহ : দিনটা খুব ভালো যাওয়ার নয়। পরিকল্পনায় বাধা আসতে পারে। হয়ত ভণ্ডুল হয়ে যেতেও পারে। প্রভাবশালীদের মন রক্ষা করে কাজ সম্পাদনে উদ্যোগ নিন। কেনাকাটার সময় নিজের অবস্থা বিবেচনা করে ব্যয় নিয়ন্ত্রণ করুন। আজ আয়ের চাইতে ব্যয় বেশি।

কন্যা : অর্থনৈতিক দিক থেকে কিছু নতুন সুযোগ আসবে। রাজনৈতিক কাজে মনোযোগ দিন। কাজে অবহেলা না করে জনসংযোগ ও প্রচারমূলক যে কোনো ধরনের কাজে নিজেকে মনোনিবেশ করুন। দূরে থাকা মা-বাবা বা সন্তানের সঙ্গে দেখা করলে মানসিকভাবে আপনি ভালো থাকবেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।

তুলা : আজ যেখানে হাত রাখবেন সোনা। নানা উপায়ে আয় হতে পারে। পুরনো পাওনা আদায়ে সমঝোতার উদ্যোগ সুফল বয়ে আনতে পারে। কারও ওপর আস্থা স্থাপনের আগে আরেকবার ভেবে নেয়া উচিত হবে। আর্থিক যোগাযোগের দিকটি আজ শুভ হতে পারে। স্ত্রী/স্বামীর ভালোবাসা পাবেন।

বৃশ্চিক : চাকুরি পেশায় যারা রয়েছেন তাঁদের খুব ভালো দিন। বশের অনুগ্রহ পাবেন। সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই পদোন্নতির যোগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের কারও কারও অন্যত্র বদলির সম্ভাবনা রয়েছে। লেনদেনের ব্যাপারে আজ সতর্কতা অবলম্বন করুন। বিনিয়োগে বাধা রয়েছে।

ধনু : অর্থযোগ মাঝারি। লোকসান হবেনা কিন্তু উপচে পড়া আয়ও নয়। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময়তায় ভরে উঠতে পারে। বিপরীত লিঙ্গের পরিচিত কেউ আজ আপনার আর্থিক সহায়তায় এগিয়ে আসতে পারে। পেশায় সহকর্মী শত্রুতা সম্ভবনা। অফিসে খুব যাদের বিশ্বাস করেন তাদেরও কেউ কেউ ঠকাতে পারেন। শরীর ভালো নাও যেতে পারে।

মকর : দিনটা মোটামুটি যাবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে। যদি সর্তক হন তাহলে মন্দ দিকটা এড়িয়ে যেতে পারেন।বিয়ের যোগ ও রোমান্টিক বিষয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিন। তবে কারও কারও ক্ষেত্রে মানসিক অস্থিরতার কারণ হতে পারে। বড় ধরনের ব্যাংক ঋণ বা জমি ক্রয়ের সুযোগ আসতে পারে। যাতায়াত সাবধানে করুন। মৃদু দুর্ঘটনা যোগ।

কুম্ভ : আর্থিক যোগ ভালো নয়, ১টাকা আয় হলে তিনটাকা ব্যয়। মোসাহেব বন্ধুদের আজ এড়িয়ে চলুন। তাদের পাল্লায় পড়ে আজ অর্থ সময় সম্মান সবই নষ্ট। আজ আপনার বন্ধুরা আপনাকে উত্তেজিত করতে পারে। আজ বন্ধুদের ইমোশনাল বিষয়ে ভুল বোঝাবুঝিরও সম্ভাবনা রয়েছে। যা করবেন ভেবেচিন্তে করুন। সঙ্গী বা সঙ্গিনীকে বুঝিয়ে বলুন যা কেনাকাটার তা অন্যদিন করা যেতেই পারে। নচেৎ প্রচুর বাজে খরচ।

মীন : আয়ের সুযোগ আসবেই কিন্তু ধরতে পারেন কিনা দেখুন। আজ মন চঞ্চলমতি যে কারনে লক্ষ্মী স্থির নাও হতে পারে। প্রভাবশালীদের ভালো ব্যবহার আপনার জন্য কল্যাণকর হতে পারে। কর্মস্থলে নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে একটু বেশি সময় নিতে পারেন। খুব তাড়াহুড়ো করে দেখে নিন প্রেমের প্রস্তাব দেওয়া যায় কিনা। শরীর মাঝারি রকমের থাকছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…