আজ ৩০শে জুলাই ২০২১ বাংলার ১৩ই শ্রাবণ ১৪২৮, শুক্রবার। মেষঃ আজ ব্যবসায়ীদের জন্য দিনটি অর্থকরী। বিনিয়োগ করতে পারেন। তবে পার্টনারশিপ সুখকর নাও হতে পারে। সবার সঙ্গে না মিশে, একা সময় কাটাতে ভালো লাগবে। প্রিয়জনের মেজাজ আজ ভালো থাকবে যদি পারেন মানিয়ে নিন কারন আপনার একলা থাকার ইচ্ছা ওঁর পছন্দ নাও হতে পারে। শরীর মোটামুটি।
বৃষভঃ আপনি যে কাজের জন্য দীর্ঘদিন ধরে ঋণ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তা আজকের দিনে সম্পন্ন হবে। বিপদের সময় ধৈর্য্য হারানো ঠিক নয়। নিজের ভালো লাগে এমন কাজ করুন আজকে। আজ প্রেম এবং বিবাহ জনিত উদ্যোগ সফল হওয়ার দিন।
মিথুনঃ যদি বিনিয়োগ করতে চান তবে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। আজ আপনি চঞ্চলমতি থাকবেন তাই ভুলভাল বিনিয়োগ হয়ে যেতে পারে। পুরানো রোগ মাথা চাড়া দিতে পারে। অপ্রয়োজনীয় উত্তেজনা থেকে আজকের দিনে মুক্তি পেতে পারেন। সহজেই অন্যের মনে জায়গা করে নিতে পারবেন। আপনি চাইলেই তার সাড়া না পেতে পারেন সেক্ষেত্রে হাল না ছেড়ে ধৈর্য ধরুন।
কর্কটঃ বাড়তি অর্থ আসবে কিন্তু খরচের যোগটিও মন্দ নয়। যদি কেনাকাটার লোভ সামলাতে পারেন তবে কিছুটা অর্থ জমবে। যদিও সমস্যা হল সবটাই কেনাই আপনার জরুরি মনে হবে। মানসিক শান্তির জন্য নিজের উত্তেজনার সমাধান প্রয়োজন। ছাত্ররা আজ অযথা সময় নষ্ট করবেন। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ।
সিংহঃ পারিবারিক সমস্যায় নিজের মনের শান্তি নষ্ট করবেন না। কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন। ব্যবসার দিক থেকে আজকের দিন শুভ।
কন্যাঃ আজ আয় ব্যয়ের মধ্যে দারুন সাযুজ্য। আর্থিক স্বচ্ছলতা থাকায় প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। অথচ হাতে বাড়তি সঞ্চয় হবে। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। অতীতকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান। শরীর ভালো নাও যেতে পারে।
তুলাঃ আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব ভালো কাটবে। বেশ কিছুটা উপরি আয় হতে পারে। সঙ্গীর সেরা দিকটা আজকের দেখতে পাবেন। পরিবারের ছোটদের অনেকদিন সময় দেওয়া হয়নি আজ ওদের সঙ্গে কাটান। বসের নজরে থাকছেন।
বৃশ্চিকঃ অর্থনৈতিক দিক মোটামুটি। সঙ্গীর কাছ থেকে পাওয়া কোন সংবাদ আপনার মনোবল বাড়িয়ে তুলবে। সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সেদিকে খেয়াল দিতে হবে। সারাদিনের পরিকল্পনা করে নিলে সঙ্গীকে সময় দিতে পারবেন। ঘরের কাজে কিছুটা সময় লাগবে আজকে।
ধনুঃ অন্যকে দেওয়া বকেয়া ঋণ ফেরৎ পাওয়ার সম্ভবনা। নির্জনতা পছন্দ করবেন। দিনটা খুবই ব্যস্ততায় কাটবে। শরীর নিয়ে আজ কোনও দুশ্চিন্তারকারন নেই, সুস্থই থাকবে। একা থাকলেও, কোন বিষয় নিয়ে মনের মধ্যে ঝড় বয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে দিনের শেষে ভালো থাকছেন।
মকরঃ দিনটা খুব ভালো যাবেনা। আয়ের দিক থেকে চাপ থাকছে। মন খুবই অস্থির থাকবে। অযথা চিন্তার ঝাঁপি খুলে যাবে। মাথা ঠাণ্ডা রাখা প্রয়োজন। শরীরকে সুস্থ রাখতে খেলাধূলায় অংশ নিন। সেমিনারে গিয়ে অনেক জ্ঞান লাভ করতে পারবেন। আপনার মানসিক চঞ্চলতা পরিবারের চিন্তার কারন হবে। রাস্তায় সাবধানে চলাফেরা করুন।
কুম্ভঃ নতুন কোথাও বিনিয়োগ করতে মন চাইলেও আগে সবদিক ভালো করে দেখে নিন। জীবনকে উপভোগ করুন। আপনার জীবনের কোন ঘটনা জেনে, সঙ্গীর খারাপ লাগতে পারে। যোগ ব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখুন। বসের কুনজরে থাকবেন। অযথা বকুনি খেতে পারেন।
মীনঃ পুরো দিনটার অধিপতি আজ আপনিই। যেখানেই হাত রাখবেন সোনা। কোন সমস্যা ছাড়াই সবকিছু সামলে নিতে পারবেন। নতুন কাজ শুরুর ক্ষেত্রে সহজেই মূলধন জোগাড় করতে পারবেন। প্রিয়জন ও আত্মীয়দের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। আজ শরীর আপনার সঙ্গে তাল দিতে পারবে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…