আজকের রাশিফল ।। ২৮শে নভেম্বর

একনজরে আজকের রাশিফল

নিউজ ডেস্ক: আজ শনিবার। নভেম্বরের ২৮ তারিখ, ২০২০ সাল। বাংলায় অগ্রহায়ণ মাসের ১২ তারিখ, ১৪২৭ সাল। আজকের রাশিফল দেখে নিন এক নজরে-

মেষ : পরিবারের কেউ আজ আর্থিক ব্যাপারে আপনার উপরে রেগে যেতে পারেন। লেনদেনে সতর্ক থাকুন। ইচ্ছা করলেই আজ আপনি অনেক কিছু করতে পারেন- এমন মনোভাব আপনার কাজের গতিধারায় এনে দেবে আত্মবিশ্বাস। তবে শেয়ার মার্কেটে অর্থ নিবেশ করবেন না, অর্থহানি হতে পারে।

বৃষ : যৌথ ও অংশীদারি কাজে নিজেকে যুক্ত রেখে নজরদারি বাড়িয়ে দিতে হবে। ক্ষমতাবান কারও আনুকূল্য পাওয়া সহজ হবে। অধীনস্থদের কাজের ব্যাপারে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে উত্তেজনা প্রকাশ করা ঠিক হবে না।

মিথুন : আর্থিক ব্যাপারে প্রিয়জনের মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করুন। কারও কথায় নির্ভর করে নতুন কোন পরিকল্পনা গ্রহণ করা ঠিক হবে না। পারিবারিক কাজ দিনের শুরু থেকেই সম্পাদনের উদ্যোগ নিলে ভালো।

কর্কট : কোন না কোন কারণে আপনার শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বিষয়টি নিয়ে আরেকবার ভাবুন। নতুন চুক্তির বিষয়ে আজ অনেকটাই অগ্রগতি হবে। বৈষয়িক কাজে মনোযোগ আরোপ করুন।

সিংহ : পাওনা টাকা আদায়ে আজ অনেকটাই অগ্রগতি হবে। কোন না কোন কারণে আপনার মাথা আজ গরম হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি অপেক্ষা করছে। বিশ্রাম নিন এবং ঠাণ্ডা মাথায় ভাবুন ও সিদ্ধান্ত নিন। নিজের শরীরের যত্ন নিন। কাজের ক্ষেত্রে দেরি হওয়ায় আপনি খুব রেগে যেতে পারেন। না চাইলেও জোর করে আজ কিছু কথা কাউকে দিতে হতে পারে।

কন্যা : রাজনৈতিক কর্মকাণ্ড আজ আপনার অনুকূলে থাকবে। রাজনৈতিক আলোচনাকালে নিজের কর্মী বা অন্যদের সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করা উত্তম হবে। যৌথ কোন কাজে আজ একটু কৌশলী হতে হবে। নতুন কাজ শুরু করবেন না হঠাৎ করে, আটকে যেতে পারে। অন্যের কাজে আগ বাড়িয়ে নিজের মতামত দিতে যাবেন না। এতে অসম্মানিত হতে পারেন।

তুলা : আজ আপনাকে আর্থিক লেনদেনে যথেষ্ট সতর্ক থাকতে হবে। প্রভাবশালীদের সহযোগিতায় পদোন্নতির বিষয়ে অগ্রগতি হতে পারে। পরিবারের সবাইকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়া আজ হয়তো ঠিক হবে না। আবেগের বশে দেওয়া কথা আপনাকে বিপদে ফেলতে পারে।

বৃশ্চিক : ব্যবসায়িক লেনদেনে অংশীদারের কারণে জটিলতা বেড়ে যেতে পারে। তবে কোনও বন্ধু এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। বাতিল হয়ে যাওয়া বিয়ের অগ্রগতির কারণে মন-মানসিকতা উৎফুল্ল হয়ে উঠতে পারে।

ধনু : নিজের জরুরি কাজগুলো মধ্যাহ্নের আগেই শেষ করার উদ্যোগ নিন। আজ কোনভাবেই পরিকল্পনা বাতিল বা পাল্টানো ঠিক হবে না। প্রয়োজনে কর্মস্থলে পদস্থদের সঙ্গে কৌশলে সমঝোতা করে নিতে পারলে ভালো হয়।

মকর : আজ কর্মস্থলে বয়স্ক ও প্রভাবশালীদের সঙ্গে কৌশলে কাজ করার চেষ্টা করুন। এতে করে কর্মস্থলে তাদের আনুকূল্য পাওয়া সহজ হবে। বন্ধুদের সহযোগিতায় ব্যাংক ঋণসহ যে কোনো ধরনের ঋণপ্রাপ্তি সহজতর হতে পারে।

কুম্ভ : অংশীদারি ব্যবসায় আজ অংশীদারের সঙ্গে আর্থিক সম্পর্কের উন্নতির যোগ রয়েছে। পেশাগত কাজে প্রিয় স্বজনদের লাগানও সহজ হবে। বিদেশে অবস্থান করা খুব ঘনিষ্ঠ কারও হঠাৎ অসুস্থতা আপনাকে অস্থিরতায় ফেলে দিতে পারে।

মীন : কারও কথায় আজ উত্তেজিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বৈদেশিক ব্যবসায়ীদের মধ্য থেকে আপনার সঙ্গে চুক্তি ভঙ্গ করে ঝামেলার সৃষ্টি করতে পারে। লেনদেন ও কেনাকাটায় সাবধান থাকুন। আপনার সতর্কতাই আপনার সুরক্ষাকবচ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…