এখন খবর

আজকের রাশিফল, ২৮শে জানুয়ারি’২০২১

লক্ষ্মীবারে কোন শুভ সংকেত অপেক্ষা করছে আপনার জন্য! দেখে নিন রাশিফল           নিউজ ডেস্ক: আজ ২৮শে জানুয়ারি, বৃহস্পতিবার ২০২১ সাল। বাংলায় মাঘ মাসের ১৪ তারিখ, ১৪২৭ সাল। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল কোন ইঙ্গিত বহন করে আনছে-

মেষ– উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন। জীবীকার সন্ধানে বিদেশ বিভূয়ে পারি জমানোর যোগ প্রবল। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা। ভাগ্য সুপ্রসন্ন হবে।

বৃষ- দিনটি ভালো যাবে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বাড়ীতে বহু আত্মীয় স্বজনের আগমন হতে পারে। জাতিকাদের গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। মায়ের সাহায্য আশা করতে পারেন। ভূমি বা আবাসন সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের সুযোগ রয়েছে। যানবাহন ক্রয়-বিক্রয় করতে পারেন।

মিথুন– আজ বন্ধুদের সঙ্গে একত্রে মিলিত হতে পারেন। ব্যবসায়ীরা কিছু ভালো আয়ের সুযোগ পাবেন। বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য কাজে আসবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমনে খুব খুশি হবেন।

কর্কট– দৈনন্দিন কর্মে কিছু সাফল্য আসবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। তবে আজ কোনও কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজে কোনও বন্ধু বা ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

সিংহ– আর্থিক সঙ্কটের আশঙ্কা প্রবল। কোনও বন্ধু বা পরিচিত জনের কাছ থেকে কিছু অর্থ ধার করতে হবে। রাস্তাঘাটে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। বৈদেশীক বিনিয়োগে লাভ আশা করা যায়। আইনগত জটিলতা নিয়ে চিন্তিত হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতি হতে পারে।

কন্যা– সামাজিক কাজে ব্যস্ত থাকতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের কাজের চাপ থাকবে। সাংগঠনিক কোনও অনুষ্ঠানে সম্মানিত হওয়ার যোগ রয়েছে। পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। ভালো কোনও সংবাদ লাভের সম্ভাবনা।

তুলা– কাজের লোক বা কর্মচারীর দ্বারা ক্ষতির আশঙ্কা। শরীর-স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। কোনও মূল্যবাণ দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। অনৈতিক কোনও সম্পর্কের কারণে দুর্নাম ও বদনামের আশঙ্কা প্রবল। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক– দিনটি প্রেম ও রোমান্টিক বিষয়ের জন্য শুভ। পরীক্ষার্থীরা কোনও পরীক্ষায় সাফল্য পেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। সৃজনশীল পেশার সঙ্গে জড়িতদের সময় ভালো যাবে না। বেকারদের ভালো কাজের সুযোগ পাবেন।

ধনু– আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীক আয় রোজগার বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের নিয়ে কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারেন। জীবন সাথীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অংশীদারি কাজের বিষয়ে দুঃশ্চিন্তা করতে পারেন।

মকর– ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন। বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে। পরিবারের অন্যান্যদের সাথে সাংসারিক বিষয় নিয়ে মতোভেদ তৈরি হতে পারে। কোনও আনন্দানুষ্ঠানে অংশ নিতে পারেন। কাজের প্রতি মনোযোগী হন৷

কুম্ভ– কর্মস্থলে কোনও সহকর্মীর কারণে ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। শরীর দুর্বল হয়ে পড়তে পারে। ব্যবসায়ীরা কোনও প্রকার ঝামেলায় পড়তে পারেন। কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা।

মীন- চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হবেন। বেকারদের চাকরি সংক্রান্ত অগ্রগতি হওয়ার সুযোগ আসতে পারে। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…