এখন খবর

আজকের রাশিফল: ২৬শে জানুয়ারি’২০২১

আজকের দিনটি কেমন কাটবে, জেনে নিন রাশিফল দেখে।                                              নিউজ ডেস্ক: আজ ২৬শে জানুয়ারি, মঙ্গলবার ২০২১ সাল। বাংলায় মাঘ মাসের ১২ তারিখ, ১৪২৭ সাল। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল কোন ইঙ্গিত বহন করে আনছে-

মেষ রাশি
আজকে আপনার দিনটি ভালো যাবে। অর্থ প্রাপ্তির সুযোগ আসবে। কর্মক্ষেত্রে বদলি ও পদোন্নতির যোগ রয়েছে। সবরকম দায়িত্ব আপনি ঠিকঠাক ভাবে পূরণ করতে পারবেন। সন্তানদের থেকে লাভ হতে পারে। জীবন সাথীর সঙ্গে মধুর সময় কাটবে। অযথা কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না।

বৃষ রাশি
আজ কোন কাজে অলসতামি করবেন না। স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। শত্রুদের থেকে সাবধান থাকুন। ব্যবসার ক্ষেত্র মোটামুটি থাকবে। ঈশ্বরের আরাধনা করুন। আত্মবিশ্বাস ও সকরাত্মক চিন্তা ধরে রাখুন। আপনার উন্নতিতে এটি সহায়ক হবে।

মিথুন রাশি
আজকের দিনে সময় আপনার অনুকূলে থাকবে। বিকল্প বিনিয়োগ করার ব্যাপারে ভাবতে পারেন। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। অচেনা মানুষদের থেকে সাবধানে থাকবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভবান হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো যাবে। স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন।

কর্কট রাশি
আজকে আপনার ওপর থেকে কাজের চাপ কম থাকবে। আজকে আপনার দিনটি ইতিবাচক থাকবে। আয়ের মুখ দেখবেন। আর্থিক স্থিতি মজবুত থাকবে। কর্মক্ষেত্রে ভালো পরিবেশ বজায় থাকবে। জীবন সঙ্গীর সাথে ঘুরতে যেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। শারীরিক অবস্থা ভালো থাকবে।

সিংহ রাশি
আজকে কোন নতুন কাজ শুরু হতে পারে। আর্থিক স্থিতি ভালো থাকবে। সামাজিক ও পারিবারিক জীবন ভালো থাকবে। পরিবারের বয়স্কদের শরীরের ওপর নজর রাখুন। আজকে যুবকরা লাভের মুখ দেখবেন। কর্ম ক্ষেত্রে বদলির খবর আসতে পারে, এতে আপনার কাজ ভালো হবে।

কন্যা রাশি
আজকে আপনার ঘরের দায়িত্ব বাড়বে। বিনা কারণে খরচা হতে পারে। শিক্ষার্থীদের আজ অনেক পরিশ্রম করতে হতে পারে। আত্মীয়দের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তবে প্রতিদিনের রুটিনে কিছু পরিবর্তন আনা দরকার। কোন কিছুতে বিনিয়োগের আগে সাবধান থাকুন। না জেনে কোন বিপদ ডেকে আনবেন না।

তুলা রাশি
আজকের দিনে আপনার সব কাজ ভালোভাবে পূর্ণ হবে। তবে কর্ম ক্ষেত্রে উচ্চ পদস্থ অফিসারদের সাথে মন-কষাকষি হতে পারে। যুবকদের জন্য আজকের দিনটি খুবই ভালো, সব কাজে সফলতা মিলবে। কাউকে ধার দেওয়া অর্থ আজ ফেরত পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। দাম্পত্য জীবন সুখময় হবে।

বৃশ্চিক রাশি
আজকের দিনটি খুব ভালো কাটবে। ধার্মিক কাজে মনোনিবেশ করুন। প্রিয়জনের সাথে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। নতুন কাজে বিনিয়োগ করতে পারেন। আয়ের দিক থেকে দিনটি ঠিকঠাক থাকবে। খাওয়া-দাওয়ার দিকে নজর দিন।

ধনু রাশি
আয় বৃদ্ধি হবে। শিক্ষার্থীদের আশানুরূপ সাফল্য মিলবে। বাড়ীর লোকেদের সাহায্য পাবেন। ব্যবসার জন্য সময়টা ভালো। চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। জীবন সঙ্গীর সাথে ভালো ব্যবহার করুন।

মকর রাশি
আজকে আপনার দিনটি ভালো যাবে। কোন খুশির খবর পেতে পারেন। জায়গা জমি ও কোন যানবাহন কেনার সুযোগ আসতে পারে। আজকে আটকে থাকা কাজ পুরো হতে পারে। অবিবাহিতদের জন্য সম্বন্ধ আসতে পারে। পায়ের ব্যথায় কষ্ট হতে পারেন। আপনার ব্যবসা-বাণিজ্য ভালো হবে।

কুম্ভ রাশি
শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের সাথে দেখা হতে পারে। আটকে থাকা কাজ পূর্ণ হবে। আজকে কোন নতুন কাজ শুরু করতে পারেন। আত্মীয় পরিজন পাশে থাকবে। দাম্পত্য জীবন মধুর থাকবে।

মীন রাশি
আজকে আপনি শত্রুদের থেকে সাবধানে থাকবেন। দীর্ঘ মেয়াদি কাজের জন্য চিন্তা করবেন না, তা অবশ্যই সফল হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন। চোখ বন্ধ করে কারও ওপর ভরসা করবেন না।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…