আজকের রাশিফল।।২৪শে নভেম্বর

জেনে নিন কী জানান দিচ্ছে আজ আপনার ভাগ্যচক্র

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার। নভেম্বরের ২৪ তারিখ, ২০২০ সাল। বাংলায় অগ্রহায়ণ মাসের ৮ তারিখ, ১৪২৭ সাল। কিছু রাশির ক্ষেত্রে বাধা এলেও বাকিদের জন্য থাকছে বিশেষ সুযোগ। জেনে নিন কী জানান দিচ্ছে আজ আপনার ভাগ্যচক্র-

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ব্যবসার জন্য শুভ। জমি সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের সুযোগ আসবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে যান। দিনটি ভালো কাটবে। আর্থিক স্থিতি ভালো হবে আর। আজ সঞ্চয়ের যোগ দেখা যাচ্ছে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকেরা গুরুত্বপূর্ণ কাজে বন্ধুদের সহায়তা পাবেন এবং কাজে সফল হবেন। দিন ভালো কাটবে। আধ্যাত্মিকতার দিকে মন বেশি করে আজ ঝুঁকবে। আর্থিক স্থিতি মোটামোটি ভালো।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য উৎপাদন সম্পর্কিত কাজে সফলতা আসবে। ফাইন্যান্স বিভাগে কাজ করা জাতকদের জন্য দিনটি শুভ। আজকের করা কঠিন পরিশ্রম ভবিষ্যতে ভালো ফল দেবে। হঠাৎ করে বেশি ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

কর্কট রাশি
আজ সব কাজ আপনি ভালো ভাবে সম্পন্ন করবেন। সামাজিক ক্ষেত্রে মান-সম্মান বৃদ্ধি পাবে। আপনার করা কাজ সকলেই পছন্দ করবে। অংশীদারি ব্যবসার জন্য আজ দিনটি ভালো। সামাজিক সম্পর্ক ধন প্রাপ্তিতে সহায়তা করবে। হিসেবের বাইরে খরচ করতে হবে না।

সিংহ রাশি
আজ নিজের সব কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। কথাবার্তা বলার কৌশল ধন প্রাপ্তিতে সহায়ক হবে। কাজ যথাসময়ে পূর্ণ হবে।

কন্যা রাশি
কোন কাজ কালকের জন্য ফেলে রাখবেন না। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। আলস্য ত্যাগ করে কাজ যথাসময়ে করুন। আর্থিক স্থিতি মজবুত করার চেষ্টা করুন। এখন ধন সঞ্চয় করলে ভবিষ্যতের জন্য তা ভালো ফল দেবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকেরা পারিবারিক ও সামাজিক দুই দিকেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। কর্ম ক্ষেত্রে নিজের কাজ ঠিক মত করার চেষ্টা করুন। আপনার প্রতিভাশালী ব্যক্তিত্বের জন্য আপনার মান-সম্মান বাড়বে। জমিজমা সম্পর্কিত ব্যাপারে লাভবান হবে। আর্থিক স্থিতি ভালো থাকবে।

বৃশ্চিক রাশি
সফলতা প্রাপ্তির জন্য নিজের প্রতিভা প্রদর্শন করতে হতে পারে। পৌঁছনোর আগে ছোটখাটো বাধার সম্মুখীন হতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত আপনি সফল হবেন। ভালো কোন খবর পেতে পারেন। নিজের কাজের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার লাভজনক হবে। আর্থিক স্থিতি ভালো থাকবে তবে বেহিসেবি খরচা না করার চেষ্টা করুন।

ধনু রাশি
কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক নতুন অভিজ্ঞতা দেবে। নিজের ক্ষমতা অনুযায়ী এই সুযোগের সৎ ব্যবহার করুন। রাগ এবং উত্তেজনাতে নিয়ন্ত্রণ রাখুন। চড়াই উতরাই তে ভয় না পেয়ে দৃঢ়ভাবে নিজের কাজ করে যান। বিনিয়োগের ক্ষেত্রে দিনটি শুভ।

মকর রাশি
এই রাশির জাতকদের কাজের গুণগত মান বাড়বে। কাজের চাপে পারিবারিক পরিস্থিতি অনুকূলে নাও থাকতে পারে, যার জন্য আপনাকে অনেক রকম মুশকিলের সামনা সামনি হতে হবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি শুভ। স্বাস্থ্য সম্পর্কিত খাতে ব্যয় হতে পারে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকেরা ক্রোধ এবং উত্তেজনা থেকে বাঁচুন। আপনার বিরূপ প্রতিক্রিয়া কার্যক্ষেত্রে সমস্যা বাড়াবে। কর্মক্ষেত্রে মন লাগবে না। বিপরীত পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন, আপনার জন্য ভালো হবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো। কোন ক্ষেত্রে বড় কিছু খরচ হতে পারে।

মীন রাশি
আপনি হঠাৎ করে খুব ভাবুক হয়ে পড়বেন। ব্যবসায়িক কাজে নতুন বিনিয়োগ করতে পারেন।অন্যের কথা না শুনে নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। খরচা বুঝে শুনে করুন। আর্থিক স্থিতি মোটামুটি শুভ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…