রাশিফল

আজকের রাশিফল । ২২ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন ?

মেষ – প্রিয়জনের প্রশংসা করুন । কোন বড় সমস্যার মধ্যে থাকলে আজকে থেকে বেরিয়ে আসবেন । দিনটি অনুকূল যাবে । পিতা মাতার আশীর্বাদে আজ শারীরিক সমস্যা থাকলেও আজ তা কেটে যাবে । ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার পরিকল্পনা আজ করে নিন ।

 

 


বৃষ – কোন কারণে মানসিক শান্তি আজ ব্যাহত হবে । গান-বাজনা সঙ্গে যুক্ত থাকুন । অবসর সময় গান শুনে কাটান । অজানা উত্স থেকে আজ লাভ হতে পারে । নিজের মতামত বাড়ির সাথে ভাগ করে নিতে পারেন ।ধর্মীয় প্রসঙ্গে যুক্ত মানুষজনদের জন্য দিনটি খুব ভালো যাবে ।

 

 

মিথুন – আজ আর্থিক দিকে কোন সমস্যা তৈরি হতে পারে । আপনার রুক্ষ ব্যবহার বাড়িতে অশান্তির কারণ হতে পারে । বন্ধুদের সাথে ব্যবহার ভালো রাখুন । নিজেকে ঠান্ডা রাখুন , নিজেকে সংযত করুন রাস্তায় দেখেশুনে চলুন বিপদ হতে পারে ।

 

 

কর্কট – কাউকে খুব বেশি বিশ্বাস করে ভেতরের কথা না বলাই ভাল । অর্থনৈতিক দিক দিয়ে আজ উন্নতি হবে ।ফাঁকা সময় পরিবারের সাথে কাটান । কোন কারণে সুনাম নষ্ট হতে পারে বুঝে চলুন । মোটের উপর দিনটি মিশ্র ফল পাবেন

 

 

সিংহ – পরিবারের দাবি পূরণের চেষ্টা করুন । বাড়ির সাথে সময় কাটান । প্রিয়জনের সাথে রোমান্টিক অনুভূতি গুলোকে গুরুত্ব দিন । হঠাৎ কোন অপ্রত্যাশিত উৎস থেকে লাভ আসবে । নিজেকে কারো কাছে ছোট করবেন না বুঝে কথা বলুন ।

 

 

কন্যা – কোন কাজ অমীমাংসিত থাকলে আজ তা সেরে ফেলার দিন । আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখুন ।ব্যক্তিগত তথ্য বিশ্বাস করে কারোর কাছে প্রকাশ না করাই ভালো । জেদ আজ আপনার জন্য ভালো হবে না ।সকাল সকাল ওঠার চেষ্টা করুন দিনটি মোটের উপর ভালোই যাবে ।

 

 

তুলা – পুরনো কোন সম্পর্ককে পুনরুজ্জীবিত করার দিন আজ । পুরনো বন্ধুর সাথে আলাপ চারিতা হবে ।ভ্রমণে গেলে মালপত্র গুরুত্ব দিন চুরি হতে পারে । সারাদিন কাজের চাপ থাকবে রাত্রের দিকে সময়টা ভালো কাটবে । দিনটি মিশ্র ফল পাবেন

 

 

বৃশ্চিক – আজ আপনার জন্য বিনিয়োগ খুব ভালো হবে । কাউকে বিশ্বাস করে নিজের সবকিছু সঁপে দেবেন না । প্রাকৃতিক সৌন্দর্য আজ আপনার মনকে প্রভাবিত করবে। শিশুদের জন্য আজ খেলাধুলা খুব ভালো হবে দেখে শুনে চলতে হবে আঘাত পেতে পারে । বাড়ির প্রতি মনোযোগ দিন বাড়ীর মানুষদের চাওয়া-পাওয়াগুলো বুঝে নিন দিনটি মঙ্গলময় হবে ।

 

 

ধনু – স্বাস্থ্য খুব সুন্দর থাকবে । আজ ভ্রমণ খুব ভালো মুহুরতের সাক্ষী করবে । বন্ধুরা আসতে পারে সেই প্রসঙ্গে আজ ব্যয় হবে । কারোর কথায় আজ মনোযোগ বেশি না দেওয়াই উচিত । সারাদিন উদ্যোগের সঙ্গে কাটবে । গান-বাজনা সঙ্গে যুক্ত মানুষেরা দিনটি খুব ভালো ভাবে কাটাতে পারবেন । প্রিয়জনের থেকে খারাপ কোন মন্তব্যে আজ মনে আঘাত লাগবে ।

 

 

মকর – খাওয়া-দাওয়ার বিষয় আজ সতর্ক হোন । কাজের জায়গাতে মানসিক শান্তি আজ থাকবে না । কাজের চাপ থাকবে বুঝে কথা বলুন । সমস্যা হতে পারে প্রেমের জায়গাতে । আজ আকস্মিক কোনো পরিবর্তন আসবে । মোবাইল টিভি থেকে আজ দূরে থাকুন । বাড়ির সাথে সময় কাটান বাড়ীর মানুষদের কথা গুলো শুনুন এবং তাদেরকে বোঝার চেষ্টা করুন ।

 


কুম্ভ – যৌথ কোন উদ্যোগে আজ যাচাই করে নিন । প্রেমের জায়গাতে দিনটি খুব ভালো যাবে । কাছের মানুষের থেকে সাহস আপনাকে উদ্যম দেবে। প্রিয়জনের সঙ্গে ঘুরতে যেতে পারেন । বিবাহ সম্পর্কে কোন সমস্যা হয়ে থাকলে আজ তা কেটে যাবে । দিনটি মিশ্র ফল পাবেন ।

 

 


মীন – দিনটি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকুন । পুরনো সম্পর্কগুলোকে পুনর্জীবিত হতে পারে । আজ প্রেমঘটিত জটিলতা কেটে যাবে । সময়ের সাথে চলার জন্য সঠিক বোধোদয় হবে । বাড়িতে মানুষদের সাথে সময় কাটান বাড়ির পরামর্শ মত কাজ করুন বাধাবিঘ্ন কাটিয়ে যেতে সক্ষম হবেন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…