আজকের রাশিফল।। ২২শে নভেম্বর

রাশিচক্র আজ কি ইঙ্গিত দিচ্ছে, জেনে নিন

নিউজ ডেস্ক: আজ রবিবার, ২২ নভেম্বর, ২০২০। বাংলা হিসেবে, ১৪২৭ সালের ৬ই অগ্ৰহায়ণ। আজকের দিনটি কেমন যেতে পারে, জেনে নিন রাশিফল দেখে।

মেষ রাশি: আজ কিছু একটা ভালো খবর পেতে পারেন। ঘরে আত্মীয়দের সমাগম হবে।। জুয়া, ফাটকাবাজি এসব থেকে নিজেকে দূরে রাখবেন। আজ ব্যয়ের ঝোঁক বেশি দেখা যাচ্ছে। জীবন সাথীর সাথে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। ঘরের বয়স্কদের প্রতি নজর দিন।

বৃষ রাশি: আজকের দিনটি আপনি নিজেকে খুব শক্তিশালী অনুভব করবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন কিন্তু নিজের গোপন কথা কারও সাথে শেয়ার করবেন না। ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে।

মিথুন রাশি: আজকের দিনটি ব্যস্ততা পূর্ণ থাকবে। কর্ম ক্ষেত্রে নানান চিন্তা ঘিরে ধরবে তবে হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে। পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পেলেও জীবন সাথীর সাথে মতপার্থক্য দেখা দিতে পারে। কোথাও ভ্রমণের সময় বা যাত্রাকালে সাবধান থাকবেন। অচেনা লোক থেকে সতর্ক থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

কর্কট রাশি: আজ গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে পরিবারের সকলের সহযোগিতা পাবেন। ব্যবসায় আর্থিক লাভের যোগ প্রবল সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ। শরীর স্বাস্থ্য ভালো যাবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। আজ আপনার বেশিরভাগ কাজে সফলতা আসবে।

সিংহ রাশি: আজকের দিনে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবেন। দিন মোটামুটি কাটবে। নতুন কোন কাজ শুরু করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। নতুন কোন লোকের সাথে পরিচয় হতে পারে, তবে অচেনা কোন ব্যক্তির ওপর ভরসা করবেন না।

কন্যা রাশি: আজকের দিনটি খুবই ভালো কাটবে নিজের সকল দায়িত্ব আপনি সফলতার সাথে পালন করতে পারবেন। মানসিক শক্তির বৃদ্ধি হবে। কোন নতুন কিছুতে বিনিয়োগ করতে পারেন। জীবন সাথীর সঙ্গে ভালো সময় কাটবে। নতুন কোন লোকের সাথে পরিচয় হতে পারে।

তুলা রাশি: আজকের দিনটি দারুন কাটবে। আপনি যে কাজে হাত দিন না কে, সফলতা পাবেন। পুরনো কোনও আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হবে। আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। ঘরের ছোট এবং বয়স্ক সদস্যদের খেয়াল রাখুন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নতুন কোন ব্যবসায় বিনিয়োগ করার সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি: আজ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করুন। সকলে মিলে কোথাও ঘুরে আসুন। শত্রুরা আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। নতুন কোন কাজে বিনিয়োগ করতে পারেন। পা বা হাড়ের কোন সমস্যায় ভুগতে পারেন। ঘরের বয়স্ক সদস্যদের খেয়াল রাখুন আর নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

ধনু রাশি: বিভিন্ন কাজে আজ সফলতার যোগ দেখা যাচ্ছে। আজ সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায় উন্নতির প্রবঞ্চক দেখা যাচ্ছে আর্থিক সমস্যা দূর হবে। শিক্ষার্থীদের বেশি পরিশ্রম করতে হবে। আজ নতুন কোন কিছুতে বিনিয়োগ করবেন না।

মকর রাশি: আজ আপনার দিনটি খুব ভালো কাটবে নতুন কোন কাজ শুরু করতে পারেন। জীবনসাথীর পূর্ণ সহযোগিতা পাবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে। নতুন কোন লোকের সাথে পরিচয় হতে পারে।

কুম্ভ রাশি: জীবন সাথীর সঙ্গে ভালো বোঝাপড়া থাকবে। আজ আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন, নিজের সব কাজ সুষ্ঠুভাবে পালন করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। ব্যবসায়ীদের আর্থিক লাভের যোগ রয়েছে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন‌। চিন্তা করে ব্যয় করবেন। কথাবার্তা ভেবে-চিন্তে বলুন।

মীন রাশি: আজকের দিনটি আপনার জন্য ব্যয় বহুল হবে। আজ হতাশা আপনাকে ঘিরে ধরবে, তবে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আজ বিপরীত স্থিতি সৃষ্টি হতে পারে তবে পরিবারের পূর্ণ সহযোগিতা আপনার চিন্তা দূর করবে। নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নিন। শত্রুরা আপনার ওপর নিজের প্রভাব বিস্তার করতে পারে। যাত্রা করার সময় সতর্ক থাকুন। কারও কথায় কান দেবেন না।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…