রাশিফল আজ কোন ইঙ্গিত বয়ে আনছে,দেখে নিন একনজরে নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার; ২০২১ সাল, জানুয়ারির ২১ তারিখ। বাংলা মাঘ মাসের ৭ তারিখ, ১৪২৭ সাল। সপ্তাহের মধ্যভাগের আজকের দিনটি কী বার্তা দিচ্ছে, কেমন কাটতে চলেছে দিনটি, জেনে নিন রাশিফল দেখে।
মেষ রাশি
কর্মক্ষেত্রে হতাশা আসতে পারে। অযথা কাউকে পরামর্শ দিতে যাবেন না, ঝামেলায় পড়তে পারেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা আপনার কাজ আগে যাবে। অচেনা লোকেদের থেকে দূরে থাকুন। যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন। কোন বন্ধুর থেকে আর্থিক সহায়তা নিতে পারেন। পারিবারিক সমস্যার কারণে আপনি চিন্তিত হতে পারেন। আজ ব্যয় বেশি হবে। জীবন সঙ্গীর সাথে জরুরী কোন কাজে বাইরে যেতে হতে পারে।
বৃষ রাশি
আজ আপনি সফলতা পাবেন। ধন প্রাপ্তি হতে পারে। আটকে থাকা কাজ পূরণ হবে। ব্যবসা ভালো চলবে। টাকা পয়সার লেনদেন নিয়ে কারও সাথে ঝগড়া হতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সদস্যদের সাহায্য করবেন। জরুরী কোন কাজে বাইরে যেতে হতে পারে। বড়দের আশীর্বাদ পাবেন। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারবেন।
মিথুন রাশি
আত্মীয়-স্বজনের সাথে আজ দেখা হতে পারে। কোন সুখবর পেতে পারেন। আপনার ব্যবহারে আজ আপনি প্রশংসিত হবেন। কর্মস্থলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। মান সম্মান বাড়বে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। যানবাহন এবং বাড়ী কেনার প্ল্যান হতে পারে। অপরিচিত লোকদের থেকে সাবধান থাকুন। অযথা খরচা করবেন না। শিক্ষার্থীরা সফলতা পাবে। যুবকদের কাজের খবর আসতে পারে। শারীরিক অবস্থা মোটামুটি থাকবে।
কর্কট রাশি
আজ হঠাৎ করে কোথাও যাত্রা করতে হতে পারে। কোন আত্মীয়দের কাছ থেকে দুঃসংবাদ পেতে পারেন। পরিবারের লোকেদের মুশকিল দূর হতে পারে। আয় ভালো হবে। জীবন সাথীর সহযোগিতা পাবেন। পূজা পাটে মন লেগে থাকবে। অযথা ব্যয় করবেন না। অচেনা লোকেদের কারণে কিছু লোকসান হতে পারে। ঋণ শোধ করতে পারবেন। আর্থিক স্থিতি ভালো থাকবে। ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করুন।
সিংহ রাশি
আপনার দিনটি আজকে ভালো কাটবে। সময় মতো সব দায়িত্ব পালন করতে পারবেন। নতুন কাজ থেকে লাভবান হবেন। পরিবারের লোকের সহযোগিতা পাবেন। ব্যবসার কাজ আগে বাড়ানোর জন্য লোন নিতে হতে পারে। বন্ধুর সাথে দেখা হতে পারে। আত্মীয়-স্বজনের থেকে সুখবর পেতে পারেন। বাইরে যাওয়ার সময় সাবধান থাকুন, ব্যথা পাওয়ার আশঙ্কা আছে। জীবন সঙ্গীর সাথে ঘুরতে যেতে পারেন। ধার্মিক কাজে যোগ দিতে পারেন।
কন্যা রাশি
আজ কারও কথায় কষ্ট পেতে পারেন, হতাশা থাকবে। কর্ম ক্ষেত্রে কোন সহকর্মীর সাথে মতভেদ হওয়ার আশঙ্কা আছে। অবিবাহিতদের জন্য বিয়ের সুযোগ আসতে পারে। আজকে আপনার ধন লাভ হবে, কিন্তু ব্যয় বেশি হতে পারে। ভেবে চিন্তে খরচা করুন। আজকে আপনি কোন সুখবর পেতে পারেন। ক্যারিয়ার নিয়ে চিন্তা দূর হবে। শিক্ষার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গীর শরীর নিয়ে চিন্তিত থাকতে পারেন।
তুলা রাশি
আজকে আপনার দিনটি খুব ভালো কাটবে। আপনার কাজ মন মতো হবে। সন্তান পক্ষ থেকে লাভবান হবেন। কাউকে ধার দিতে পারেন। কর্মক্ষেত্রে নতুন কিছু খবর পেতে পারেন। ধর্মকর্মে মন লেগে থাকবে। বড়দের পরামর্শে আপনি সাহায্য পাবেন। যুবকদের ক্যারিয়ার আগে যাবে। ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। ধার দেবেন না। আপনি সুখবর পেতে পারেন আজ।
বৃশ্চিক রাশি
আজকে আপনার ধন লাভ হবে। কর্ম ক্ষেত্রে কারও সাথে মতভেদ হতে পারে, তার জন্য হতাশা বাড়বে। পরিবারে কোনও কথা নিয়ে ঝগড়া হতে পারে। কোন কাজ পূর্ণ করতে ঝামেলা অনুভব করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। আত্মীয়-স্বজনের সাথে দেখা হতে পারে। বাড়ীর বয়স্কদের স্বাস্থ্য খারাপ হতে পারে। অচেনা লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন। গোপন আলোচনা করার সময় সাবধান থাকুন।
ধনু রাশি
আপনার দিনটি খুব ভালো কাটবে। সামাজিক কোন কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। পরিবারের লোকেদের সাথে সময় কাটাতে পারবেন। আজকে কোন সুখবর পেতে পারেন। পরিবারের কোন বয়স্ক সদস্যের শারীরিক স্থিতি খারাপ হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে সাবধান থাকুন। যুবকদের ক্যারিয়ার এগিয়ে যাবে।
মকর রাশি
আজকের দিনটি মোটামুটি থাকবে। কোন বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হতে পারে। জীবন সঙ্গীর সাথে ভালোবাসার সম্পর্ক বজায় থাকবে। ঘুরতে যেতে পারেন। হঠাৎ করে কোনও অপ্রিয় ঘটনা ঘটতে পারে। কর্ম ক্ষেত্রে ব্যস্ততা থাকবে, ক্লান্ত বোধ করবেন। কোন কাজে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। মূল্যবান জিনিস যত্নে রাখুন।
কুম্ভ রাশি
আর্থিক স্থিতি মজবুত হবে। ব্যবসায় লাভবান হবেন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। আপনার দিনটি ভালো কাটবে। লেনদেন করার সময় সতর্ক থাকুন। দাম্পত্য জীবন সুখের হবে। খাওয়া-দাওয়ার ওপর ধ্যান দিন। ক্লান্ত অনুভব হতে পারে। হঠাৎ করে কোনও সুখবর পেতে পারেন। যুবকদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ীর বড়দের খেয়াল রাখুন। কোথাও যাত্রা করা থেকে দূরে থাকুন।
মীন রাশি
দিনটি ভালো কাটবে। ধনলাভ হতে পারে। নতুন কাজ আপাতত শুরু করবেন না। আজকে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। শিক্ষার্থীদের পরীক্ষার জন্য পরিশ্রম করতে হবে। ধার দেওয়ার সময় সবকিছু জেনে নিন। জরুরী সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। পরিবারের লোকেদের সহযোগিতা পাবেন। নিজের কথায় নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…