মাসের প্রথম দিনটি কেমন হতে চলেছে, জেনে নিন আজকের রাশিফল দেখে
নিউজ ডেস্ক: আজ ১লা ডিসেম্বর, বছরের শেষ মাসের প্রথম দিন। মাসের শেষ দিন। বাংলায় আজ ১৫ই অগ্ৰহায়ণ, ১৪২৭। কেমন হতে চলেছে আজকের দিনটি, দেখে নিন আজকের রাশিফল ।
মেষ রাশি
মানসিক শান্তি বজায় রাখার জন্য দান পুণ্যের কাজে সহযোগিতা করুন। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন, না হলে বিপদে পড়তে পারেন। কারও সম্পর্কে দ্রুত কোন সিদ্ধান্ত নেবেন না। প্রেমের জন্য আজকের দিনটি সুখকর নয়। তবে কর্ম ক্ষেত্রে আজ আপনার ভালো যোগ দেখা যাচ্ছে।
বৃষ রাশি
আজকের দিনটি আপনার খুশিতে কাটবে। আজকে আপনার মনের ইচ্ছে পূরণ হবে। আর্থিক দিক দিয়ে আপনি লাভবান হবেন। আজকে আপনার সামনে আসা সব চ্যালেঞ্জগুলোর নির্ভয়ে মোকাবেলা করুন, সফলতা আসবেই। ভবিষ্যৎ সুন্দর করার জন্য নতুন পদক্ষেপ নিতে হতে পারে। সঙ্গীর সাথে সম্পর্কের মধুরতা বজায় থাকবে। সম্পর্কে বোঝাপড়া ঠিক থাকবে। তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান, ভালো ফল মিলবে।
মিথুন রাশি
ইচ্ছা শক্তি কম হওয়ার জন্য আপনাকে মানসিক চাপে ভুগতে হতে পারে। অতিরিক্ত খরচ আপনার শান্তি ভঙ্গ করতে পারে। আপনার দিনটি চিন্তাভাবনায় ঘিরে থাকবে। যার জন্য আপনি পরিবার ও বন্ধুদের জন্য সময় বের করতে পারবেন না। হঠাৎ করে যাত্রার জন্য আপনি অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন।
কর্কট রাশি
আজকে আপনার দিনটি ঠিকঠাক থাকবে। পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। জীবন সাথীর সাথে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি শুভ। আজকে মা লক্ষ্মীর পূজা করলে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে।
সিংহ রাশি
প্রভাবশালীদের সহযোগিতা আপনার উৎসাহকে দ্বিগুণ করে দেবে। যাত্রায় আপনি ক্লান্ত থাকবেন কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলে থাকবে। কাজের সূত্রে করা আজ কোন যাত্রার ক্ষেত্রে এক্ষুনি লাভবান না হলেও ভবিষ্যতে ভিত শক্ত হবে।
কন্যা রাশি
আজকে আপনার দিনটি ভালো যাবে। ছাত্র-ছাত্রীরা আজ শিক্ষকদের কাছ থেকে সাহায্য পাবে, অনেকদিনের আটকে থাকা প্রজেক্ট পুরো হবে। আজকে কোন দ্বিতীয় ব্যক্তির কাজে হস্তক্ষেপ করবেন না। সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত লোকেদের জন্য আজকের দিনটি ভালো। স্বাস্থ্যের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। আজকে সূর্য দেবতাকে জল দান করুন, মনের শান্তি বজায় থাকবে।
তুলা রাশি
আজকে আপনি আপনার পরিবারের জন্য নিজের খুশি ত্যাগ করবেন। আপনার আর্থিক স্থিতিতে উন্নতির যোগ রয়েছে তবে হিসেব করে খরচ করতে হবে। বন্ধুরা আপনার ভালো ব্যবহারের সুযোগ নিতে পারে। সামাজিক ও ধর্মীয় সমারোহের জন্য আজকের দিনটি শুভ।
ধনু রাশি
ক্যারিয়ারের জন্য ভালো প্ল্যান ততটাই জরুরী যতটা খেলাধুলার জন্য। তাই বাবা-মায়ের খুশির জন্য উভয়তেই ভারসাম্য বজায় রাখুন। আপনার অস্থির মনোভাব আপনার সম্পর্কে প্রভাব ফেলতে পারে। আজ আপনাকে এমন কোন সিদ্ধান্ত নিতে হতে পারে, যা আপনার অনেক আগেই নেওয়া উচিৎ ছিল। আজ লোকেরা আপনার প্রশংসা করবে। জীবন সাথীর জন্য আপনার হঠাৎ করে কোন কাজ বিগড়ে যেতে পারে।
মকর রাশি
আজ দিনটি কেবল যাত্রার মধ্যে দিয়ে কেটে যাবে। আজ আপনার দূরের কোন আত্মীয়র সাথে দেখা হতে পারে এবং এতে আপনার মন খুশি হয়ে যাবে। বেকারদের কাজের সংস্থান হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। মহাদেবকে জল অর্পণ করুন, এতে আপনার চিন্তা দূর হবে।
কুম্ভ রাশি
আজ আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে। নতুন জিনিস কেনার জন্য দিনটি শুভ। দূরের কোন অতিথির সাথে আজ আপনার যোগাযোগ হতে পারে। নিজের প্রিয়জনের মন বুঝে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন।
মীন রাশি
আজ ভাগ্য পুরোপুরি আপনার প্রতি সদয় হবে।কার্যক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার কঠোর পরিশ্রম নিশ্চিত ফল দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বড়দের পূর্ণ সহযোগিতা পাবেন। ভগবান গণেশকে দূর্বা অর্পণ করুন। ঘরে সুখ-শান্তি বজায় থাকবে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…