আজকের রাশিফল।। ১৫ই নভেম্বর

সপ্তাহের প্রথম দিন কী হতে চলেছে! জেনে নিন আজকের রাশিফল

নিউজ ডেস্ক: আজ ১৬ই নভেম্বর, সোমবার। বাংলা ৩০ শে কার্ত্তিক, ১৪২৭। জেনে নিন আজকের দিনটি নতুন কী সংবাদ নিয়ে আসছে!

মেষ রাশি
আজকের দিনটি ভালো যাবে । প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বাড়ীতে বহু আত্মীয় স্বজনের সমাগম হতে পারে। গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। মায়ের সাহায্য আশা করতে পারেন। ভূমি বা আবাসন সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের সুযোগ রয়েছে। যানবাহন ক্রয়-বিক্রয় করতে পারেন।
বৃষ রাশি
দিনটি ভালো যাবে। মিডিয়ার সাথে সম্পৃক্তদের নতুন নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোন ভালো সুযোগ আসায় দুঃশ্চিন্তা কমে যাবে। ছোট ভাই বোনের সাফল্যে আনন্দ পাবেন। সংবাদিক ও প্রকাশকদের নতুন কাজের দায়িত্ব লাভের যোগ।
মিথুন রাশি
দিনটি ভালো যাবে। সকালের দিকে কিছুটা অসুস্থ থাকতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে আর্থিক সঙ্কটের অবশান আশা করতে পারেন। বকেয়া টাকা আদায় হবে। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি দেখা যাচ্ছে।
কর্কট রাশি
আজ আপনার শারীরিক অবস্থার উন্নতি হবে। প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। অংশিদারী কাজে কিছু অগ্রগতি আশা করা যায়। জীবন সাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক কাজের জন্য দূরে যাত্রার যোগ প্রবল।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রবাসীদের দৈনন্দিন কর্মে কিছু সাফল্য আসবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। তবে বৈরী আবহাওয়ার কারনে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সকালের দিকে কোনো বন্ধু বা ভাই এর কাছ থেকে সাহায্য পেতে পারেন।

কন্যা রাশি
দিনটি ভালো যাবে। আজ বন্ধুদের সাথে একত্রে মিলিত হতে পারেন। ব্যবসায়ীরা কিছু ভালো আয়ের সুযোগ পাবেন। বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য কাজে আসবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমনে খুব খুশি হবেন। পিতার সাথে কিছু মনমালিন্য হতে পারে।
তুলা রাশি
ভালো কোন সংবাদ লাভের সম্ভাবনা। সামাজিক কাজে ব্যস্ত থাকতে হতে পারে। প্রশাসনিক কর্মকর্তাদের বন্ধের দিনেও কাজের চাপ ও গণ সংযোগ অব্যাহত থাকবে। সাংগঠনিক কোন অনুষ্ঠানে সম্মানিত হওয়ার যোগ রয়েছে । পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে।
বৃশ্চিক রাশি
দিনটি ধর্মীয় ও আধ্যত্মীক কাজের পক্ষে অনুকূল। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন। জীবিকার সন্ধানে বিদেশ যাত্রার যোগ প্রবল। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা। ভাগ্য প্রসন্নহবে। ভালো সংবাদ পেতে পারেন।

ধনু রাশি
দিনটি ঝামেলাপূর্ণ। আর্থিক সঙ্কটের আশঙ্কা প্রবল। কোন বন্ধু বা পরিচিতজনের কাছ থেকে কিছু অর্থ ধার করতে হবে। রাস্তাঘাটে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। বিনিয়োগে লাভ আশা করা যায়। আইনগত জটিলতা নিয়ে চিন্তিত হওয়ার আশঙ্কা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না কয়ড়াই ভালো, লোকসান হতে পারে।
মকর রাশি
দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। জীবন সাথীর সাথে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। যদিও কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। আত্মীয়র সাহায্য পেতে পারেন।
কুম্ভ রাশি
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের লোক বা কর্মচারীর দ্বারা লোকশানের আশঙ্কা দেখা দেবে। কোন মূল্যবাণ দ্রব্য হারিয়ে ফেলতে পারেন। অনৈতিক কোন সম্পর্কের কারণে বদনামের আশঙ্কা প্রবল। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে।
মীন রাশি
দিনটি প্রেম ও রোমান্টিক বিষয়ের জন্য শুভ। পরীক্ষার্থীরা কোন পরীক্ষায় সাফল্য পেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। অভিনয় শিল্পীরা নতুন কাজের সুযোগ পাবেন। সৃজনশীল পেশার সাথে জড়িতদের সময় ভালো যাবে না।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…