Horoscope: আজকের রাশিফল; ১৬ই জুলাই’২০২১

আজ শুক্রবার ১৬ জুলাই ২০২১, বাংলা ৩১শে আষাঢ় ১৪২৮ সন। ১২টি রাশির জাতক জাতিকার ভাগ্য কেমন থাকবে জেনে নিন।

মেষঃ কারো উপকার করতে গিয়ে নিজের বিপদের সম্ভবনা। সন্ধ্যেটা ভালো কাটবে। পুরনো অসুখ থেকে আজকের দিনে মুক্তি পেতে পারেন। আজকের দিন মদ্যপান, ধূমপান ছাড়ার পক্ষে ভালো। অর্থ অপচয়ের সম্ভাবনা রয়েছে আজ।

বৃষভঃ আজ সারাদিনটা আপনার। খুশি ও আনন্দে থাকবেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ধারণ পরিবর্তনেরও প্রয়োজন আছে। অবসর সময়ে মায়ের সেবা করতে চাইলেও, কাজের চাপে তা করতে পারবেন না। অতিরিক্ত অর্থ উপার্জন করলে, ধরে রাখার সম্ভবনা কম।

মিথুনঃ দিনের শেষে কিছুটা অর্থ আসবে হাতে। কাজের ফাঁকে কিছুটা বিশ্রামের প্রয়োজন। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। সম্পর্কের গুরুত্ব বুঝে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। শরীর একটু বেগ দিতে পারে।

কর্কটঃ কাছাকাছি ভ্ৰমন যোগ। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে নিজের পছন্দের কিছু করুন। ভালোবাসার মানুষ আপনার জন্য বিশেষ কিছু প্ল্যান করবে। সঙ্গীর শারীরিক সমস্যার কারণে কিছুটা অর্থ ব্যয় হতে পারে।

সিংহঃ দুশ্চিন্তা ভর করবে কিন্তু ভবিষ্যৎ ভাবনায় কাতর নাহয়ে বর্তমানটা উপভোগ করুন। আপনার ভালো আচরণ চারপাশের মানুষকে খুশিতে রাখবে। ভালোবাসার মানুষের কথায় বিরক্ত হবেন না, সে আপনার জন্য বিশেষ কিছু প্ল্যান করবে। আর্থিক বিনিয়োগের জন্য সঠিক স্কিম খুঁজুন।

কন্যাঃ বন্ধুদের কাছ থেকে আজকের দিনে অনেক উপহার পাবেন। সমস্যা থেকে বেরোনোর প্ল্যান করুন। ভালোবাসার মানুষের জন্য রোম্যান্টিক সন্ধ্যার আয়োজন করুন। আজকের দিনে এমন জিনিস কিনুন, ভবিষ্যতে যার দাম বাড়বে।

তুলাঃ ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের আপনার দুর্বলতার সুযোগ নিতে দেবেন না। ভালোবাসার মানুষের কথায় বিরক্ত হবেন না, সে আপনার জন্য বিশেষ কিছু প্ল্যান করবে। নিজের রাগী মেজাজ সংযত রাখার চেষ্টা করুন। সময় এবং অর্থকে মূল্য না দিলে, পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।

বৃশ্চিকঃ ফাঁকা সময়টা বেকার কাজে নষ্ট হতে পারে। নিজের জন্য কোনটা ঠিক, তা দ্রুতই বেছে নিন। সাংসারিক জীবনে আজ একটি ভালো দিন হতে চলেছে। আজকের দিনে এই রাশির ব্যক্তি অনেক বন্ধু হতে পারে।

ধনুঃ সকলের সঙ্গে কাটানোর থেকে একা থাকতে বেশি ভালোবাসে এই রাশির ব্যক্তিরা। ভাই বোনদের থেকে বিশেষ কাজে সুবিধা পেতে পারেন আজ। আপনার ব্যক্তিত্ব সকলকে আনন্দে রাখবে। সুখের সেদিন ফিরে পেতে স্মৃতিতে বাঁচুন।

মকরঃ বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। পড়াশুনা ছাড়া বাইরের কাজে বেশি জড়িয়ে পরা ঠিক নয়। এই রাশির ব্যক্তিরা অন্যের উপর ব্যয় করে বেশি পছন্দ করেন। মোবাইলে গোটা দিনটা নষ্ট না করে পড়াশুনায় মন দেওয়া প্রয়োজন।

কুম্ভঃ বন্ধুর পরামর্শে নিয়ে কাজ করার আগে ব্যবসায়ীরা একটু ভাববেন। নচেৎ সমস্যায় পড়তে পারেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন। অযথা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া ঠিক হবে না। প্রিয়জনের শারীরিক অসুস্থতা আপনাকে কাতর করবে।

মীনঃ অবসর সময়ে শরীর চর্চা করুন। ফাঁকা সময়ে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। স্ত্রীর সঙ্গে কিছু পুরনো বিষয়ে নিয়ে সমস্যা হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো বোঝা পড়ায় জীবনে সুখ আসবে। বাবা-মা বা বয়স্ক মানুষদের সময়দিন তাঁদের ভালো লাগাটাই মনে করবেন আজ আপনার জন্য বাড়তি আশীর্বাদ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…