আজকের দিনটি কেমন হতে চলেছে! রইল একনজরে আজকের রাশিফল নিউজ ডেস্ক: আজ ১৫ই নভেম্বর,২০২০, রবিবার। বাংলা ২৯শে কার্ত্তিক, ১৪২৭। কেমন কাটবে আজকের এই দিনটি, রইল রাশিফল।
মেষ রাশি: জীবনের প্রতিটি পদক্ষেপে জীবন সাথীর সাহায্য খুব প্রয়োজন হয়ে পড়ে, যা আজ আপনি পাবেন। জীবন সাথীর সততা, প্রেম, ভালোবাসা আপনাকে শক্তি দেবে। ব্যবসা বাণিজ্য কিংবা কর্মক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল।
বৃষ রাশি: আপনার কাজের দক্ষতা ও যোগ্যতার জন্য আপনার সহকর্মীসহ অনেকেই আপনার শত্রু হয়ে পড়বে। অযোগ্য সহকর্মীরা আপনার সমালোচনায় মুখর থাকবে । শারীরিক দিক থেকে সময়টা খুব একটা ভালো যাবে না। অধীনস্থ কর্মচারীদের কাজের বিশ্লেষণ করে প্রয়োজনে পুরষ্কৃত বা তিরষ্কৃত করতে হবে তাদের।
মিথুন রাশি: শৈল্পিক কাজের জন্য আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রেমে প্রত্যাখ্যাত হতে হতে হঠাৎ করেই সাফল্য পেতে পারেন। পুরোনো প্রেমিকার আগমনে বা দেখা হওয়াতে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারেন। নিজের দুর্বলতার সুযোগ পুরোনো প্রেমিকা না নিতে পারে সে বিষয়ে সজাগ থাকুন। নাহলে বিপদে পড়বেন।
কর্কট রাশি: জীবনে প্রত্যাশিত সাফল্য পেতে হলে সাংসারিক জীবনে মায়ের কথাকে গুরুত্ব দিতে হবে। আত্মীয়দের প্রতি দয়াপরবশ হতে না পারলে জীবনে অনেক সম্পর্কই বিনষ্ট হয়ে যেতে থাকবে। ভূমি আবাসন স্থাবর সম্পত্তির চেয়েও বড় হল আত্মীয়তার বন্ধন। একে উপলব্ধি করতে হবে আপনাকেই।
সিংহ রাশি: প্রযুক্তির এ যুগে পিছিয়ে পড়ার কোন সুযোগ নেই। অনলাইনের প্রতি আপনাকে বিশেষ নজর দিতে হবে। নিজের সৃজনশীল চিন্তাভাবনাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রযুক্তিই এক মাত্র হাতিয়ার হবে। ছোট ভাই-বোনের জন্য কিছু অর্থ ব্যয় হবে। সাংবাদিকদের জন্য দিনটি সম্মানের।
কন্যা রাশি: জীবনে আয় বৃদ্ধির জন্য কাজ করতে হবে। কাজ করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। সার্টিফিকেট নিয়ে দ্বারে দ্বারে না ঘুরে নিজের কর্ম নিজেই খুঁজে নিতে চেষ্টা করুন। আয় রোজগারের একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চেষ্টা করা প্রয়োজন।
তুলা রাশি: আপনাকে নিজের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। সকল প্রতিবন্ধকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনি বিজয়ী হবেনই। আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হতে থাকবে। কর্মক্ষেত্রে আজ সম্মানিত হবেন। নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে।
বৃশ্চিক রাশি: বিদেশ যাত্রার জন্য দিনটি সব দিক থেকেই সফলতার। ব্যবসায় পেতে পারেন সফলতা। প্রেমের জীবনে সফলতা আসবেই, তা যত বাধা বিপত্তিরই হোক না কেন। সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধির হবে।
ধনু রাশি: বড় ভাই-বোনের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। বন্ধুত্বের কারণে কোনও কঠিন সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের দিনটি লাভের। ব্যবসার উন্নতির জন্য দূরে যেতে হতে পারে।
মকর রাশি: জীবনে কর্মক্ষেত্রে সাফল্য পেতে পদস্থ কর্মকর্তাকে সম্মান দিতে হবে। পিতার কাছ থেকে পেতে পারেন জীবনের কোনো বড় শিক্ষা। চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরূপ অগ্রগতি হবে। প্রভাবশালী আত্মীয়র সাহায্যে পেয়ে যাবেন।
কুম্ভ রাশি: ভাগ্য জীবনে কখন আপনার প্রতি সদয় হবে তা আপনি নিজে কখনোই জানতে পারবেন না। তাই জীবনের প্রতিটি দিনই ঈশ্বরের উপর ভরসা রেখে সৌভাগ্যের কামনা করতে হবে। আজকের দিনটি আপনার ভাগ্য উন্নতির দিন। কাজের জন্য যাত্রার যোগ রয়েছে।
মীন রাশি: পাওনাদারের সঙ্গে সকাল সকালই কোন আলোচনা সেরে নিতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে। পুলিশি হয়রানি বিষয়ে সতর্ক থাকতে হবে। আইনগত জটিলতা থেকে সতর্ক থাকুন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…