এখন খবর

আজকের রাশিফল, ১৫ই জানুয়ারি’২০২১

দেখে নিন আজকের রাশিফল                  নিউজ ডেস্ক: আজ শুক্রবার, ২০২১ সালের ১৫ই জানুয়ারি। বাংলা ১লা, সাল ১৪২৭। আজকের দিনে ভাগ্যচক্র কী বার্তা দিচ্ছে, জানার জন্য দেখে নিন আজকের রাশিফল এক নজরে-

মেষ রাশি
বিনা কারণে কোনও বিবাদের সম্মুখীন হতে পারেন। আজকের দিনে আপনার ঝামেলা কিছুটা বাড়তে পারে। আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন। ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিকে ধ্যান দিন। পরিবারের লোকের সাথে বাইরে যেতে পারেন। আপনার কাজ ভালোভাবে এগিয়ে যাবে। কর্ম ক্ষেত্রে কিছু মুশকিল আসতে পারে। বেশি দায়িত্ব থাকবে।

বৃষ রাশি
আটকে থাকা কাজ পূর্ণ হবে। কোন কাজে ঝুঁকি নেবেন না। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আজকে কোন কাজের জন্য বাইরে যেতে হতে পারে। পরিবারের লোকের সহযোগিতা পাবেন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্য ঠিক থাকবে। বড়দের আশীর্বাদ পাবেন।

মিথুন রাশি
যুবকেরা সফলতা পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। কাজকর্ম ভালো চলবে। নতুন কোন খাতে বিনিয়োগ করবেন না। কোন অপরিচিত ব্যক্তির সাথে বেশি মেলামেশা করবেন না। নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। সময় কাটাতে পারবেন। পরিবারের কোন সদস্যের শারীরিক সমস্যা হতে পারে।

কর্কট রাশি
আজকে কারও সাথে মতবিরোধের সম্ভাবনা আছে। আজ আপনাকে খুব সাবধানে থাকতে হবে। কারও সাথে কথা বলার সময় অযথা বেশি কথা বলতে যাবেন না। কাজের চাপ বেশি থাকবে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। প্রিয়জনের সাথে দেখা হতে পারে।

সিংহ রাশি
আজকে আপনার দিনটি খুব ভালো যাবে। আত্মীয়দের সাথে মধুর সম্পর্ক থাকবে। পুরানো বন্ধুদের সাথে দেখা হতে পারে। আজকের দিনটি ভালো ভাবে আনন্দ করে কাটাতে পারেন। আপনি আনন্দিত হবেন। কর্মক্ষেত্রে সু পরিবেশ বজায় থাকবে। সময় মত কাজ পূর্ণ করতে পারবেন। জীবন সঙ্গীর সাথে ভালোবাসা বজায় থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

কন্যা রাশি
আপনি কোন সুখবর পেতে পারেন। হঠাৎ করে আপনি লাভবান হতে পারেন। আয়ের ভালো সুযোগ আসতে পারে। পরিবারের লোকজনদের সাথে দেখা হতে পারে। আশেপাশে কোথাও ঘুরতে যেতে পারেন। দিনভর আপনি খুশি থাকবেন। খরচা বেশি হতে পারে। শিক্ষার্থীদের আজ একটু বেশি পরিশ্রম করতে হবে।

তুলা রাশি
আজকে দায়িত্ব বেশি থাকবে। স্বাস্থ্যের উপর ধ্যান দিন। বড়দের আশীর্বাদ পাবেন। ধার্মিক কাজের দিকে মন ঝুঁকবে। পরিবারের প্রয়োজনীয় জিনিস পূর্ণ করতে পারবেন। দিনটি ভালো কাটবে। হঠাৎ করে কোন আত্মীয়-স্বজনের সাথে দেখা হতে পারে। যুবকদের পরিশ্রম বেশী হবে। খরচায় নিয়ন্ত্রণ রাখুন।

বৃশ্চিক রাশি
কারও কুটিলতার জন্য আপনি জটিল সমস্যায় পড়তে পারেন। বিরোধীদের থেকে সতর্ক থাকুন। ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। যানবাহন চালানোর সময় সাবধানে থাকুন। জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন। শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হতে পারেন।

ধনু রাশি
আজকে কাজের দায়িত্ব বেশি থাকবে। কর্মক্ষেত্রে কাজ সময়মতো পুরো হবে। উচ্চপদস্থ অফিসারদের দ্বারা প্রশংসিত হবেন। কোন কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে। কোন বন্ধুর থেকে ভাল খবর পেতে পারেন। সন্তানদের ঝামেলা দূর হবে। খাওয়া-দাওয়াতে ধ্যান দিন। স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন।

মকর রাশি
রাত জেগে কাজ কর্ম করবেন না। শারীরিক অবস্থা খারাপ হতে পারে। পরিবারের কোন সদস্যের সাথে মতভেদ হতে পারে। আপনি চিন্তিত থাকবেন। সামাজিক কাজের জন্য আর্থিক সহায়তা করতে পারেন। কোন আত্মীয় স্বজনের থেকে খারাপ খবর পেতে পারেন। মা বাবার সেবা করুন।

কুম্ভ রাশি
আজ কোন প্রয়োজনীয় ব্যক্তির সাহায্য করতে পারেন। খাওয়া-দাওয়ায় ধ্যান দিন। বাইরে যাওয়ার সময় দরকারি কাগজপত্র সাথে রাখুন। আয়ের সুযোগ হবে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। নিজের কথায় নিয়ন্ত্রণ রাখুন। দৈনিক রুটিনে পরিবর্তন আনুন। দাম্পত্য জীবন সুখের হবে।

মীন রাশি
আজকে আপনার দিনটি ভালো যাবে। পরিচিত কারও সাথে দেখা হতে পারে। পরিবারের কোন সদস্যের কাজে সফলতা আসবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। অফিসের কাজের জন্য বাইরে যাত্রা করতে হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন থাকবে। শারীরিক অবস্থা ভালো যাবে। বাড়ীর বড়দের খেয়াল রাখুন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…