Horoscope: আজকের রাশিফল; ১৪ই জুলাই’২০২১

আজ ১৪জুলাই, ২০২১ বাংলার ২৯ই আষাঢ় ১৪২৮ সন, বুধবার।  ১২টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে,কেমন থাকেন।

মেষঃ আজ বিনিয়োগ লাভজনক হতে পারে যদি তা একাই করতে পারেন। বন্ধুর পরামর্শ আজ বিনিয়োগে খুব কার্যকরী হবেনা। পাশের মানুষদের আজ সময় দিন। পরিবারের জন্য কিছু করুন। অবসরে সময়ে ধর্ম অথবা সাংস্কৃতিক কার্যক্রমে থাকুন। আজ বন্ধুর আপনাকে খুব প্রয়োজন। তাঁর পাশে দাঁড়ান।

বৃষভঃ পেশাগত জটিলতা কাটাতে একটু  সমস্যায় পড়তে পারেন কিন্তু  উত্তেজিত হয়ে পড়বেননা। মাথা ঠান্ডা রাখলে জটিল পরিস্থিতি থেকে উৎরে যাবেন। অন্যথায় বিপাকে পড়বেন। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলে মন ভালো থাকবে। সঙ্গীর মিথ্যাচারে হতাশ হবেন কিন্তু যেটা স্বাভাবিক তাকে মেনে নিন।

মিথুনঃ নিজেকে সময় দিন। ধর্মীয় কাজে অংশ নিলে মন ভালো থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে। আজকের দিনে ফেলে রাখা ঘরের কাজ সামলাতে গিয়ে কিছুটা সময় যাবে। বাবা-মাকে সময় দিন।

কর্কটঃ ভাই,বোন, পৈত্রিক সম্পত্তি নিয়ে কলহ যোগ। পরিবারে উত্তেজনা ডেকে আনবে। এই রাশির ব্যক্তিরা আজকের দিনে সুস্থই থাকবেন। আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করবে। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবকিছু ভালো করে দেখা নিন। সন্তানের জন্য অযথা দুশ্চিন্তা করবেননা।

সিংহঃ শরীরে সামান্য সমস্যা হতে পারে। তাতে ভয় পাওয়ার মত কিছু নেই। অযথা শরীর শরীর বাতিকে ভুগবেননা। উত্তেজনার সমাধান প্রয়োজন মানসিক শান্তির জন্য। ভুল যোগাযগের কারণে সমস্যা হতে পারে। ভালোবাসার মানুষের নির্ভরশীলতা হোন, বিরক্তি নয়।

কন্যাঃ বেশ কিছুটা অবসর পাবেন কিন্তু মোবাইল সার্চ কিংবা সিরিয়াল আপনাকে ডাকবে। এড়াতে পারলে নিজের জন্য অনেকেই সময় পাবেন। বাবা কিংবা পরিবারের অন্য কারও সাহায্যে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পেতে পারেন। সন্তান পুরষ্কৃত হয়ে আপনার গর্ব বাড়াবে।

তুলাঃ সময় অভাবে প্রিয় মানুষ ভুল বুঝতে পারেন। বুঝিয়ে বলুন, অযথা হতাশ হবেননা। প্রতিভা প্রকাশের সঠিক সুযোগ পাবেন। সন্ধ্যার সময় বাড়িতে অতিথিরা আসতে পারেন। ব্যস্ততার মধ্যে বুঝতে পারবেন, ভালোবাসার মানুষ কতোটা ভাগ্যবান আপনার জন্য।

বৃশ্চিকঃ নতুন প্রকল্প শুরু করার আগে দুবার ভেবে নিন। শরীর চর্চার মধ্য দিয়ে ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন বন্ধু বানাতে বাইরে বেরিয়ে পড়ুন। বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

ধনুঃ অনেক কিছুর মধ্যে কোনটা বেছে নেবেন, মাথা ঠাণ্ডা করে ঠিক করুন। উল্টোপাল্টা চিন্তা মনে আসতে দেবেন না। কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীর সাহায্য পাবেন। সকালের দিকে আর্থিক উন্নতি ভালো না হলেও, সন্ধ্যের দিকে সঞ্চয় হবে।

মকরঃ অর্থ সংক্রান্ত সমস্যা মিটে গিয়ে অনেক অর্থের অধিকারী হবেন। সব বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। খবর না দিয়েই বাড়িতে আত্মীয়র আগমনে মূল্যবান সময় নষ্ট হবে। ওজন নিয়ন্ত্রনে আনতে শরীর চর্চা করুন।

কুম্ভঃ কর্মক্ষেত্রে আজকের দিন ভালো হতে চলেছে। কাজের ব্যস্ততার মাঝেও শরীর সুস্থ থাকবে। আর্থিক দিক থেকে স্বচ্ছল থাকবেন। পুরনো বন্ধুরা আজকের দিনে সাহায্য করবে।

মীনঃ প্রিয় মানুষের সাথে পূর্ব পরিকল্পনা মাফিক সময় কাটানোয় বাধা আসতে পারে। আজ সঞ্চয়ের মর্ম বুঝবেন যা দিয়ে আপনার সমস্যামুক্তি ঘটবে।  সময় অর্থ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বিনিয়োগের জন্য দিনটা ঝুঁকির। লাভের লোভে হঠাৎ বিনিয়োগ না করে আরও একবার খতিয়ে দেখুন। আমন্ত্রিত সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকলে বেশ কিছু নতুন পরিচয় হবে যা আখেরে আপনার লাভ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…