আজকের রাশিফল, ১৪ই জানুয়ারি’২০২১

আজকের দিনটি কেমন কাটতে চলেছে জেনে নিন রাশিফল দেখে                                                          নিউজ ডেস্ক: আজ ১৪ই জানুয়ারি, ২০২১ সাল, বৃহস্পতিবার; বাংলায় পৌষ মাসের ২৯ তারিখ, ১৪২৭ সাল। আজকের এই দিন, কেমন কাটতে চলেছে আজকের দিন, জেনে নিন রাশিফল দেখে-

মেষ
আজ কোন ভাল খবর পেতে পারেন। যদিও সরকারি কাজে আজ অপেক্ষার পর ফল লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ কাজে আশানুরূপ ফল লাভ করতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। একই সাথে বিগড়ে যাওয়া কোন কাজে গতি ফিরে আসবে।

বৃষ
আজ কোন গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে হলে দুপুরের পর করার চেষ্টা করুন। তবে তার আগে কাজে আলস্য আসতে পারে। মনে উল্টোপাল্টা চিন্তা কাজ করবে যার ফলে সময়ও নষ্ট হতে পারে। আজ কোথাও যাওয়ার যোগ রয়েছে। বাড়ীতে আত্মীয়স্বজন আসতে পারে। আজ আপনার পারিবারিক কোন সমস্যার সমাধানও মিলতে পারে। ব্যবসার জন্যেও আজকের দিনটি ভাল কাটার সম্ভাবনা রয়েছে।

মিথুন
আজ পুরনো কোন পরিশ্রমের ফল পাবেন। কিছু ক্ষেত্রে আজ আপনার সময় ও অর্থ দুইই ব্যয় হতে পারে। অন্যের কাজে আজ নিজের বেশ কিছু সময় খরচ করবেন আপনি। কর্মক্ষেত্রে আজ গতানুগতিক কাটবে। তবে ইনকামের দিক দিয়ে আজকের দিন বেশ ভাল যাবে। আজ কিছুটা ক্লান্তি অনুভব করবেন।

কর্কট
আজ পারিবারিক কোন সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ কাজের জন্যে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। আয়ের দিক থেকে আজকের দিন বেশ শুভ। তবে অন্যের চিন্তা আজ আপনাকে ব্যস্ত করে তুলতে পারে। আজ কোন কাজে পরিবার বা বন্ধুর সাহায্যও পেতে পারেন।

সিংহ
কর্মক্ষেত্রে কিছু চড়াই উৎরাই লেগে থাকতে পারে। কিন্তু আজ কোন ব্যাপারে পরিবারের সহায়তা পাবেন। তবে স্বাস্থ্য আজ কিছু খারাপ থাকতে পারে। আজ কোন শুভ সংবাদও পেতে পারেন। তবে আজ প্রিয়জনের সাথে কোন ঝামেলাতেও জড়াতে পারেন। ব্যবসা ক্ষেত্রে শুভ।

কন্যা
পুরনো কোন চিন্তায় আজ আপনার মন আচ্ছন্ন থাকতে পারে। এর সাথে ভবিষ্যতের কোন চিন্তাও মনে আসতে পারে। ব্যবসায় বিনিয়োগের জন্যে আজকের দিন লাভজনক থাকবে। কর্মক্ষেত্রে আজ বিশেষ কাজে সাফল্যলাভের যোগ রয়েছে। তবে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা বিশেষ প্রয়োজন।

তুলা
ব্যবসার জন্যে আজকের দিনটি বিশেষ লাভদায়ক হতে চলেছে। প্রিয়জনের সাথে আজ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নতুন কারও সাথে বন্ধুত্ব হতে পারে। কর্মক্ষেত্রে আজ সফলতা আসবে, পরিশ্রমের ফল পাবেন। আজ পুরনো কোন কাজের ফল পাবেন। এছাড়া আজ সামাজিক বা ধার্মিক কোন অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আজ পুরনো কোন বন্ধু আপনার উপকারে আসতে পারে।

বৃশ্চিক
চাকরি সম্পর্কিত কোন সমস্যার সমাধান হবে, সাফল্যের যোগও রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও আপনি সহজেই সব কাজ শেষ করতে সক্ষম হবেন। আজ স্বাস্থ্য মোটামোটি থাকবে। তবে আজ বিশেষ কোন ব্যক্তির সাথে সাক্ষাতের ফলে আপনার মনোবল বৃদ্ধি পাবে। দাম্পত্যজীবনে আজ জীবনসঙ্গীর সাথে মধুর সময় কাটাবেন।

ধনু
কর্মক্ষেত্রে আজ অন্যদের সাথে ঝামেলায় জড়াতে পারেন। নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। কারও কাজে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। যদিও ইনকামের জন্যে আজকের দিনটি ভাল যাবে। পুরনো কোন বিনিয়োগের ফল পাবেন আজ। স্বাস্থ্য আজ বেশ ভাল থাকবে। এছাড়া আজ কোন নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন।

মকর
আজ কোন আত্মীয় বা প্রিয় ব্যক্তির কাজে আপনি ব্যস্ত থাকবেন। যার ফলে আপনার নিজস্ব এবং পরিবারের কাজে বিঘ্ন ঘটতে পারে, সচেতন থাকুন। ব্যবসার থেকে আজ ভাল লাভ পাবেন। কাজ নিয়ে মাথায় নতুন প্ল্যান আসতে পারে। লেনদেন সম্পর্কিত সমস্যার সমাধান হবে। তবে স্বাস্থ্য আজ খারাপ হতে পারে, নিজের খেয়াল রাখুন।

কুম্ভ
কর্মক্ষেত্রে আজ কোন নতুন সুযোগ পেতে পারেন। কোন নতুন কাজও আজ আপনার হয়ে যেতে পারে। পুরনো কোন জটিল সমস্যার সমাধান মিলতে পারে। তবে আজ দিনের কিছুটা সময় আপনার নানা চিন্তায় মন উদাসও থাকার সম্ভাবনা রয়েছে। ব্যবসার জন্যে আজকের দিন বেশ লাভজনক । আজ আপনার বিগড়ে যাওয়া কোন কাজে গতি ফিরে আসতে পারে।

মীন
তবে আটকে থাকা কোন কাজ আজ বিশেষ কারও সহযোগিতায় পূর্ণতা পেতে পারে। আয়ের দিক থেকে আজকের দিন মোতামোটি কাটবে। স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে। আজ নতুন লোকজনের সাথে আপনার পরিচয় হতে পারে। আজ সারাদিন নানান চিন্তায় আপনার মন ভারাক্রান্ত থাকতে পারে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…