রাশিচক্রের ইঙ্গিত বুঝুন, আজ পেতে পারেন কিছু বিশেষ সুযোগ: নিউজ ডেস্ক: আজ ১২ নভেম্বর ২০২০, বুধবার; বাংলা ২৬ কার্ত্তিক, ১৪২৭। আজকের দিনে আপনার সাথে হতে চলেছে বিশেষ কিছু, বুঝে নিন রাশিচক্রের ইঙ্গিত।
মেষ রাশি: কর্মস্থলে হঠাৎ করেই কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে । অপরের কৃতকর্মের জন্য আপনার উপর দায়ভার চাপতে পারে। চারিত্রিক বিষয়ে কলঙ্ক দেবে কোনও বিপরীত লিঙ্গের সহকর্মী। সতর্ক থাকবেন। নিজের রাগ, জেদ ও অভিমান নিয়ন্ত্রণ করতে হবে। সব কিছুকে স্বাভাবিক ভাবে মেনে নিন। সময় এলে এর কঠিন ও যোগ্য জবাব দিতে পারবেন।
বৃষ রাশি: হৃদয় নামক যন্ত্রটিকে অপাত্রে দান করলে আজ হৃদয় ভাঙ্গার যন্ত্রণা ভোগ করতে হতে পারে। বিশেষ করে শিল্পী ও মিডিয়া ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন রাশি: জীবন সাথীর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হলে সংসারে নেমে আসবে অশান্তি। বৈষয়িক বিষয়ে চিন্তাভাবনা করতে শিখুন। কি ভাবে সামনে এগিয়ে যেতে পারেন সে বিষয়ে আত্মীয়র পরামর্শ কাজে লাগতে পারে।
কর্কট রাশি: ছোট ভাই বোনের কাছ থেকে উপকৃত হওয়ার সুযোগ আসবে। অনলাইন ব্যবসা বাণিজ্যে আপনার দূরদর্শী পরিকল্পনা কাজে আসতে শুরু করবে। কাজের সুযোগ আসলে তা লুফে নিন। শিল্পী ও সাহিত্যিকদের সম্মানিত হওয়ার দিন।
সিংহ রাশি: আয় রোজগার বৃদ্ধির অনেক সুযোগ পাবেন আজ। আপনার যদি খাদ্য দ্রব্য সরবরাহের ব্যবসা থাকে তা হলে আজ পেতে পারেন বড় কোন অর্ডার। আজ আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন। গৃহে আত্মীয়ের আগমনে আনন্দ বাড়বে।
কন্যা রাশি: জীবনে অনেক কিছুই আপনার পাওয়া হয়নি কারণ আপনি স্বভাবে অস্থিরও চঞ্চল। নিজের এই অধৈর্য্যতার কারণে আজ কোন ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। শারীরিক অবস্থার উন্নতি হবে। দাম্পত্য জীবনের সকল মান অভিমান কেটে যাবে আজ।
তুলা রাশি:বহুদিন পর কাজের চাকা সচল হবে। কোন প্রিয় বন্ধুর প্রচেষ্টায় এখনকার মতো টিকে থাকার রশদ পেয়ে যাবেন। চাকরিজীবীদের বেতনের নিষেধাজ্ঞা উঠে যেতে শুরু করবে। বড় ভাই এর কোনও কাজে বাড়তি আয়ের যোগ।
বৃশ্চিক রাশি: বড় ভাই বোনের সাথে কোন কাজ করতে পারেন। এতে পরিবারের সকলে বিশেষ করে মা-বাবা খুব খুশি হবে। কর্মজীবনে বাড়তি আয়ের সুযোগকে কাজে লাগাতে হবে। বন্ধুর কোন পরামর্শে বিনিয়োগ করতে পারেন। এতে উভয়েই লাভবান হবেন।
ধনু রাশি: জীবিকা বাঁচাতে অভিনব বুদ্ধি কাজে লাগাতে থাকবেন। সরকারী চাকুরেদের দিনটি ব্যস্ততায় কাটবে। পদস্থ কর্মকর্তার অনৈতিক কোন আবদার পূরণ করার প্রয়োজন পড়তে পারে। সেলসের কাজে আজ সফলতা আসবে। বাড়তি কিছু কমিশন পেতে পারেন । নিজের ব্যবসা বাণিজ্যে কোন দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে।
মকর রাশি: নিজের মধ্যকার জড়তাকে দূর করতে না পারলে ব্যর্থ হতে হবে। আপনার কারিগরী জ্ঞান কাজে লাগিয়ে আজ সকলকে চমকে দেওয়ার সময়। উচ্চ শিক্ষার জন্য ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করতে পারেন। ভাগ্য আপনার সাথে থাকবে।
কুম্ভ রাশি: নিজের সর্বস্ব বাজি রেখে কোনও কাজ করতে যাবেন না। এটা বোকামি ছাড়া কিছুই নয়। কোনও প্রকার ঝুঁকিপূর্ণ লেনদেন না করই ভালো আজ। পুরোনো কোনও মামলার জেরে পুলিশি হয়রানিতে পড়তে পারেন। চিকিৎসকের উপর অতিনির্ভরশীলতা ভালো নয়।
মীন রাশি: আজ ব্যবসায়ীক জীবন ও সাংসারিক জীবনে সফলতা আসবে। সম্মান ও মর্যাদা পাবেন। জীবন সাথীর সাথে দাম্পত্য সুখ শান্তির ভাগা ভাগি, ছোট ছোট খুনসুটি উপভোগ করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। শরীরের যত্ন নিন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…