আজকের রাশিফল।। ১০ই নভেম্বর

আজকের রাশিফল জেনে নিন

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার, ১০ নভেম্বর। বাংলা ২৪ শে কার্ত্তিক, ১৪২৭। জেনে নিন আজকের রাশিফল-

মেষ রাশি: পারিবারিক জীবনে সকল বাধা বিপত্তি পেড়িয়ে এগিয়ে যাবেন। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সহায়তা ছাড়াই জীবনে এগিয়ে যাওয়া কঠিন হলেও আপনি পারবেনই। মা বাবার সম্পত্তি লাভের সুযোগ পাবেন। জীবনে যত বাধাই আসুক লক্ষ্য অটুট থাকলে সাফল্য আসতে বাধ্য।

বৃষ রাশি: প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে যাবেন। সর্বদা নিজেকে জ্ঞান আহরণে ব্যস্ত রাখতে হবে। সাংসারিক ক্ষেত্রে ছোট ভাই বোনের পূর্ণ সমর্থন পাবেন। মিডিয়ায় কাজের যে পূর্ণ আগ্রহ রয়েছে তা পূরণের সুযোগকে কাজে লাগাতে হবে।

মিথুন রাশি : জীবনের জটিল অঙ্ক হল অর্থ রোজগারের প্রচেষ্টা। প্রতিদিনই সফলতা আসে না। কিন্তু আজ সফল হবেন। আয়ের ক্ষেত্রে চলতে থাকা বাধা কাটিয়ে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। খাবার ও পানীয়ের ব্যবসায় বিনিয়োগ করে সফল হতে পারেন।

কর্কট রাশি: আজ আপনাকে কোনও শক্তিই আটকে রাখতে পারবে না। কর্মজীবনের সকল বাধা বিপত্তি পেড়িয়ে সাফল্য লাভ করবেনই। নিজের আবেগক নিয়ন্ত্রণ করতে হবে। নিজের প্রতিটি কাজকে যুক্তির নিরিখে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন।

সিংহ রাশি: নিজের দৃষ্টিভঙ্গি উন্নত করুন, সফল আপনি হবেনই। জীবনের উন্নতির জন্য বিদেশে যেতে হলে সে সিদ্ধান্তকে কাজে লাগান। সকল কাজে সফলতা পেতে কঠোর পরিশ্রম করতে হবে।

কন্যা রাশি: বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে সকল প্রকার সাহায্য পেতে পারেন। আর্থিক রোজগারের বহু সুযোগ আসবে। ব্যবসায়ী হলে হবেন ব্যবসা ক্ষেত্রে লাভবান। আর চাকরিজীবীরা আয়ের নতুন নতুন সুযোগ পাবেন।

তুলা রাশি: কর্মজীবনে সফলতার যোগ প্রবল। চাকরিতে পাবেন অভাবনীয় সফলতা। বেকারদের জীবনে আসবে চরম প্রাপ্তি। তবে কাজে অতিরিক্ত চাপে শরীরের যত্ন নিতে ভুলবেন না। পরিবারে শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি:  নিজের প্রচেষ্টা আর মেধা দিয়ে ভাগ্যকে জয় করার চেষ্টা করুন। তবেই আপনার ভাগ্য আজ আপনার সঙ্গে দেবে। কোনও সুযোগই হাতছাড়া করা যাবে না; তা ছোট হোক বা বড়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুযোগ আসবে ভালো।

ধনু রাশি: ঝুঁকি নিয়ে যে কাজে অগ্রসর হবেন তাতে লাভ হওয়ার সুযোগ রয়েছে। নিজের রাগ ও ক্রোধকে দমন না করতে পারলে আইনগত জটিলতায় জড়িয়ে যেতে পারেন। রাস্তাঘাটে সতর্ক থাকুন। কারণ একটি দুর্ঘটনায় জীবন বদলে যেতে পারে। আজ ধার দেওয়া বা নেওয়া কোনটাই করবেন না।

মকর রাশি: দাম্পত্য কলহের অবসান ঘটবে। সকল মান-অভিমান ভুলে পরস্পর পরস্পরকে ভালোবাসার বাঁধনে আকড়ে ধরুন। অনেক বাধা বিপত্তির পর অবিবাহিতদের বিয়ের তারিখ চূড়ান্ত হতে পারে। নতুন জীবন সাথীকে নিয়ে কোথাও মধুচন্দ্রিমায় যেতে পারেন। চিন্তা ভুলে জীবনের নতুন অধ্যায় উপভোগ করুন।

কুম্ভ রাশি: নিজের আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে বার বার পরাজিত হতে হবে। মিষ্টি ব্যবহার দিয়ে জগৎ জয় করার চেষ্টা করুন। খারাপ ব্যবহার করার জন্য অন্যের কাছে আপনার সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে সহকর্মীদের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। যত্ন নিতে হবে নিজের শরীরের।

মীন রাশি: আজ আপনার জীবনেও প্রেমের চরম পরীক্ষা দিতে হবে, হয় এতে বিজয়ী হবেন, না হয় হবেন পরাজিত। তবে প্রেম যে শিক্ষা আপনাকে দেবে, তা সারাজীবনের পাথেয় হয়ে থাকবে। কারণ জীবনে প্রেমের চেয়ে বড় উপহার আর কিছুই নেই।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…