Horoscope: আজকের রাশিফল। ১০ই জুলাই’২০২১

আজ ১০জুলাই, ২০২১ বাংলার ২৫ই আষাঢ় ১৪২৮ সন, শনিবার। কী আছে ১২টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে,কেমন থাকবেন, দেখে নিন।

মেষঃ মেষ রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। জাতক তাই তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক।  রোমাঞ্চকর কাজ, সাহসিকতায় কাজে আনন্দিত হয়। তবে আজ আপনার
কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে পারবেন। গুরুজনদের বাধ্য থাকার চেষ্টা করুন। দেরি হলেও আপনার সুনাম হবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। বাবার সঙ্গে মত বিরোধের সম্ভবনা।

বৃষভঃ এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। যার প্রভাবে জাতক সুন্দরের পূজারী ও শিল্পরসিক হয়ে থাকে। বিপরীত লিঙ্গের মন সহজে জয় করতে পারে। আজ আপনি
নীতিগত ভাবে জয়ী হবেন। কারো সাথে তর্ক বিতর্কে জড়াবেনন
না। ভাই-বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। ভ্ৰমন যোগ রয়েছে। জটিলতার জট ছিঁড়ে প্রেমে সাফল্য।খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। যে কোনও পশু থেকে সাবধান।

মিথুনঃ মিথুন জাতকের অধিপতি বুধ। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালকের মতই বিচিত্রগতি। দিনের প্রথমভাগে শরীর বেগড়বাই করতে পারে। ব্যবসায় সাফল্য থাকলেও খরচও থাকবে। উচ্চশিক্ষায় অনেক দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। অজানা ভয় তাড়িত করবে। তৃতীয় ব্যক্তিকে এড়িয়ে চলুন। নচেৎ সাংসারিক অশান্তি।

কর্কটঃ কর্কট জাতকের নিয়ন্ত্রক গ্রহ চন্দ্র। তাই জাতক কল্পনা প্রিয়, শিল্পী, ভাবপ্রবণ ও রোম্যান্টিক। আজ ব্যবসায় শত্রুর আক্রোশ থাকবে। ঘরে বাইরে দুদিক সামলাতে নাজেহাল হবেন। সন্তানদের শুভ যোগ। ভাইয়ের এবং স্ত্রী দুজনের সাথেই অশান্তির যোগ। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। মায়ের শরীর খুবই খারাপ হতে পারে।

 সিংহঃ সিংহ রাশির অধিকর্তা গ্রহ রবি। জাতক প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। দেহ রোগা মোটা বা দোহারা বা যাই হোক, পেশীবহুল হয়। সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। অন্যের কথায় মনে কষ্ট পাবেন। কিছু সমস্যা মেটাতে নাজেহাল হতে হবে।বিচক্ষণ ব্যক্তির জন্য কর্মে উন্নতি।  প্রেমের প্রস্তাব এলে আজ এড়িয়ে যান।প্রতিবেশীর সাথে কলহ যোগ।

কন্যাঃ রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যার অধিপতি গ্রহ বুধ। বুধ প্রধান ব্যক্তি উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। আজ পড়ুয়াদের জন্য শুভ। ব্যবসায় আকস্মিক লাভ। কর্মে বন্ধুর সহযোগিতা। চোখ ভোগাবে।  অতিরিক্ত অর্থ লাভের আশা করবেননা, ঝামেলা বাড়বে। স্বল্প হলেও শারীরিক ভোগান্তি আছে।

তুলাঃ সপ্তম রাশি তুলার নিয়ন্ত্রক গ্রহ শুক্র। শুক্রের প্রভাবে জাতক খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। আজ সকাল সকাল বাড়তি কিছু আয় যোগ রয়েছে। ব্যবসার সহযোগী কিংবা কর্মচারী সম্পর্কে কিছু কারনে আজ  সংশয়ী হবেন। বুদ্ধি আপনাকে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সাহায্য করবে। আজ নতুন বাড়ি সংক্রান্ত কোনও পরিকল্পনা না করাই ভাল। চোখের ভোগাবে। কারও বিশ্বাসভঙ্গের কারণ হতে পারেন। ভ্ৰমন যোগ রয়েছে।

বৃশ্চিকঃ অষ্টম রাশি বৃশ্চিকের অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির ব্যক্তি প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। নিজের মতে চলতে ভালবাসে। আপনার
কোমরের নীচের অংশে আজ সমস্যা। মিথ্যা অপবাদে কেউ বিপদে ফেলতে পারে। কাছের মানুষই ভুল বুঝতে পারেন। ব্যবসা বা কর্মে আজ বাড়তি লাভ ও সুযোগ। স্ত্রীর শরীর খারাপ হতে পারে।

ধনুঃ এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ব্যক্তিরা ধার্মিক, সৎ, পরোপকারী এবং আদর্শবাদী হয়। আজ চাকরির ব্যাপারে নতুন চেষ্টা করতে হবে। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থক হতে পারে। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধার সম্ভাবনা। আজ বেড়াতে যাবেননা।

মকরঃ মকরের অধিপতি গ্রহ শনি। শনি গ্রহের জাতকরা নিঃসঙ্গ এবং একা থাকতে ভাল লাগে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসিনতা ভাব এদের চরিত্রের বিশেষ লক্ষণ। আজ ব্যবসায় একটু সাবধান থাকা দরকার। আজ নিজের বুদ্ধির জোরে শত্রুপক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব ভাল। আজ ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। আজ প্রেমে বিবাদ। সংসারে অশান্তি হবে। আজ লটারি কিংবা, হাল ছেড়ে দেওয়া পাওনা আদায় হয়ে যেতেও পারে।

কুম্ভঃ কুম্ভের অধিকর্তা গ্রহ শনি। শনি গ্রহের জাতকরাও একা থাকতে ভালবাসে।

আজ স্ত্রীর জন্য মানসিক অবসাদ আসতে পারে। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহার করে থাকলে আজ সসম্মানে ফেরৎ পাবেন।  উচ্চশিক্ষায় বাধা। অসতর্ক কথায় বিপদ। বাড়িতে অনেক আত্মীয় নিয়ে কোলাহল। ব অফিসে উন্নতির যোগ।প্রিয় জনের ব্যবহারে আঘাত পেতে পারেন।

মীনঃ মীন রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতকরা উদার, পরোপকারী ও সৎ হয়। আপনার মধুর কথা আপনাকে আজ সুনাম দেবে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা আছে। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য কলহ কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ দুঃখ নিয়ে মিশ্র ভাবেই কাটবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় যোগ রয়েছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…