নিউজ ডেস্ক: নভেম্বরে এখন পর্যন্ত পেট্রোল আর ডিজেলের দামে বাড়বাড়ন্ত দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলও কম চাহিদা থাকায় এর দাম নিম্ন স্তরে থেকে গিয়েছে। ডিজেল ও পেট্রোলের দামে এখন স্থিতিশীলতা রয়েছে। সেপ্টেম্বরে, দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 0.97 পয়সা কমেছে, আর ডিজেল 2.93 টাকা লিটার প্রতি সস্তা হয়েছে।
তেল বিপণন সংস্থাগুলি কেবলমাত্র অক্টোবরে একবার ডিজেলের দাম কমায়। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে 70.46, 73.99, 76.86 এবং 75.95 টাকা প্রতি লিটারে রয়েছে। এই চার মহানগরে পেট্রোলের দাম যথাক্রমে 81.06, 82.59, 87.74 এবং 84.41 টাকা প্রতি লিটারে।
আগস্ট থেকে পেট্রোলের দামে যে উত্তাপ ছড়ায় তা, ১লা সেপ্টেম্বর অবধি অব্যাহত ছিল। দিল্লিতে পেট্রোল প্রতি লিটারে 1.65 টাকা বৃদ্ধি পায়। তবে ১০ সেপ্টেম্বরের পর থেকে এটি কমেছে 1.19 টাকা।
জানিয়ে রাখি যে, আপনি পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে এবং BPCL গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে এই তথ্য জানতে পারবেন। একই সাথে, HPCL গ্রাহকরা HPPrice লিখে এবং 9222201122 নম্বরে এসএমএস পাথিয়ে দাম জানতে পারবেন।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন হয়। নতুন দাম সকাল ৬ টা থেকে প্রযোজ্য হয়। পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন এবং অন্যান্য জিনিস যুক্ত করার পরে এর দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিদেশী মুদ্রার হারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত দাম কী, তার উপর নির্ভর করে প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তিত হয়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…