আজ আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! আপনার শহরে কত মূল্য জেনে নিন

নিউজ ডেস্ক: ফের চিন্তা বাড়াচ্ছে পেট্রোল ও ডিজেলর দাম। নভেম্বরের 20 তারিখের পর আজ নিয়ে 12 দিন ধরে ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোলের দাম 17 থেকে 20 পয়সা বৃদ্ধি পেয়েছে এবং ডিজেল 21 থেকে 24 পয়সা পর্যন্ত বেড়ে গিয়েছে। রাজধানী দিল্লীতে আজ পেট্রোলের দাম 20 পয়সা এবং ডিজেল 23 পয়সা বেড়েছে। দিল্লীতে আজ পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি 82.86 টাকা।

একইভাবে মুম্বাইতে পেট্রোলের দাম 19 পয়সা বেড়ে 89.33 থেকে বেড়ে 89.52 টাকা লিটার প্রতি দাম হয়েছে। কলকাতায় 84.18 টাকা প্রতি লিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে 84.37 হয়ে গিয়েছে। চেন্নাইতে আজ পেট্রোল 85.76 টাকা প্রতি লিটার, যা বুধবার ছিল 85.59।

অপরদিকে, ডিজেলের দাম দিল্লীতে 72.84 থেকে বেড়ে আজ লিটার প্রতি দাম হয়েছে 73.07 টাকা। মুম্বাইতে আজ প্রতি লিটার ডিজেলের দাম 79.66 টাকা, যা গতকাল ছিল 79.42।

কলকাতাতেও ডিজেলের দাম 76.41 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে লিটার প্রতি 76.64 টাকা। চেন্নাইতেও ডিজেলের দাম বেড়ে হয়েছে 78.45, যা গতকাল ছিল 78.24।

জানিয়ে রাখি, তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) দামগুলি পর্যালোচনা করে প্রতিদিন পেট্রোলের হার এবং ডিজেলের হার নির্ধারণ করে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রতিদিন সকাল 6 টায় পেট্রোল ও ডিজেলের দাম সংশোধন করে নতুন দাম ধার্য করা হয়। পেট্রোল ও ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলারের কমিশন এবং অন্যান্য জিনিস যুক্ত করার পরে তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়।

আপনি পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে এবং BPCL গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে এই তথ্য জানতে পারবেন। একই সাথে, HPCL গ্রাহকরা HPPrice লিখে এবং 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জানতে পারবেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: FuelPrice

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…