আরও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম! জেনে নিন আজকের বর্ধিত মূল্য

নিউজ ডেস্ক: ক্রমশই ফের ঊর্ধ্বমুখী হচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। গত দুদিনের পরে আজ রবিবার আবারও পেট্রোলিয়াম সংস্থাগুলিও পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা করেছে। পেট্রোলের দাম প্রতি লিটারে 8 পয়সা বাড়ানো হয়েছে। একই সাথে ডিজেলের দাম 18 থেকে 20 পয়সা বাড়ানো হয়েছে। শনিবার পেট্রোল 15 পয়সা প্রতি লিটার বেড়ে গিয়েছেল। একই সঙ্গে ডিজেলের দাম প্রতি লিটারে 20 পয়সা বেড়েছিল। শুক্রবার ৫০ দিন পর পেট্রোলের দাম পরিবর্তন করা হয়েছিল।

আইওসিএল ওয়েবসাইটের মতে, দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই -এ এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম: আজ রবিবার দিল্লিতে পেট্রোল পাওয়া যাচ্ছে 81.46 টাকা এবং ডিজেল 71.05 টাকা। কলকাতায় পেট্রোল প্রতি লিটারে 83.03 এবং ডিজেল 76..64 টাকা। মুম্বাইয়ে পেট্রোল প্রতি লিটারে 88.16 এবং ডিজেল 77.54 টাকা। চেন্নাইতে পেট্রোল 84.53 টাকা এবং ডিজেল 76.55 লিটার।

জানিয়ে রাখি যে, আপনি পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে এবং BPCL গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে এই তথ্য জানতে পারবেন। একই সাথে, HPCL গ্রাহকরা HPPrice লিখে এবং 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জানতে পারবেন।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন হয়। নতুন দাম সকাল ৬ টা থেকে প্রযোজ্য হয়। পেট্রোল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন এবং অন্যান্য জিনিস যুক্ত করার পরে এর দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিদেশী মুদ্রার হারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত দাম কী, তার উপর নির্ভর করে প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তিত হয়।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: FuelPrice

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…