Categories: এখন খবর

দুরন্ত জয় ভারতের, ৩১৫ রানের পাহাড় টপকে ওয়েস্ট ইণ্ডিজকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতল টিম ইণ্ডিয়া

গৌরনাথ চক্রবর্ত্তী: কটকে নির্ণায়ক তথা তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত। ৩১৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪৮.৪ ওভারে ৬ উইকেট ৩১৬ রান তুলে ম্যাচ জেতে।  সেইসঙ্গে  ২-১ ব্যবধানে একদিনের সিরিজও জিতে নিলো টিম ইন্ডিয়া।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভারতের দুই ওপেনার এদিন দারুন শুরু করেন। ভারতের রোহিত শর্মা ৬৩ বলে ৬৩ রান করেন।কে এল রাহুল ৮৯ বলে ৭৭ রান করেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি ৮১ বলে ৮৫ রান করেন।ব্যাট হাতে ব্যর্থ  হন শ্রেয়স, ঋষভ ও  কেদার যাদব।শ্রেয়স ৭ রানে আউট হন।ঋষভ ৭ রান করেন।যাদব ৯ রান করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জাদেজা ৩১বলে ৩৯  রান করে অপরাজিত থাকেন। শার্দুল ঠাকুর ৬ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।ওয়েস্ট ইণ্ডিজের পক্ষে পল ৩ টি উইকেট পান।ক্রটলি,হোল্ডার ও জোসেফ প্রত্যেকে ১ টি করে উইকেট পান।
এর আগে এদিন কটকে  সিরিজের নির্ণয়াক তথা তৃতীয় একদিনের  ম্যাচে এই প্রথমবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পোলার ও পুরাণের বিধ্বংসী ব্যাটিং ভারতকে ৩১৬ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। লুইস ৫০ বলে ২১ রান করেন। রস্টন চেজ ৪৮ বলে ৩৮ রান করেন। হোপ ৫০ বলে ৪২ রান করেন। হেটমায়ার ৩৩ বলে ৩৭ রান করেন। পুরান ৬৪ বলে ৮৯ রান করেন। পোলার্ড ৫১  বলে ৭৪  রান করে অপরাজিত থাকেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওয়েস্ট ইণ্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৫ রান তোলে। ভারতের পক্ষে শার্দুল ঠাকুর, জাদেজা ও শামি প্রত্যেকেই একটি করে উইকেট পান। সাইনি ২ টি উইকেট  পান।সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইণ্ডিজ জেতে।দ্বিতীয় ম্যাচে ভারত জেতে।কার্যত তৃতীয় ম্যাচ ফাইনালে পরিণত হয়।সিরিজের তৃতীয় ম্যাচ জিতে টিম ইণ্ডিয়া ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে নিল।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: খেলা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…