নিজস্ব সংবাদদাতা: অবিকল বৈদ্যুতিন তারের আদলে সোনার তার পাচার করতে গিয়ে ধরা পড়ল এক সোনা পাচারকারী। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক আধিকারিকরা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ওই ব্যক্তি দুবাই থেকে এমিরেটস ফ্লাইট নম্বর ই কে -৫৭০ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান।
এরপরই গ্রীন চ্যানেল পেরুনোর সময় সন্দেহে হওয়ায় বিমানবন্দর কলকাতার কর্মকর্তারা তাকে আটকান পরীক্ষার জন্য । ওই ব্যক্তির এক হাত ব্যাগ এবং অন্য হাতে একটি সাধারন হাত ব্যাগ ছিল। আধিকারিকরা জানিয়েছেন, ওই সাধারন হাত ব্যাগের মধ্যে পাওয়া যায় একটি বৈদ্যুতিন তারের একটি রোল পাওয়া যায় যা কিনা অবিকল বাড়ির সাধারন বিদ্যুৎ সংযোগের তারের মতই দেখতে। লোকে দুবাই থেকে কেন সাধারন বিদ্যুতের তার নিয়ে আসবে এটা নিয়েই সন্দেহ হয় আধিকারিকদের। এরপরই তারের গুচ্ছটি সম্পুর্ন পরীক্ষা করার উদ্যোগ নেয় শুল্ক আধিকারিকরা। আর তারপরেই চক্ষু চড়কগাছ।
আপাদমস্তক অ্যালুমিনিয়ামের প্রলেপের আড়ালে দেখা যায় সোনার তার। অন্য আরেকটি সোনার তার পাওয়া যায় প্লাস্টিকের আবরন দিয়ে প্রলেপ দেওয়া। সব মিলিয়ে ৮১৫.৭০০ গ্রাম সোনার তার উদ্ধার হয় যার বাজার মূল্য ৩৬লক্ষ ৩৮ হাজার ২২টাকা বলে জানা গেছে। ব্যক্তিকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করছে শুল্ক দপ্তরের আধিকারিকরা।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…