নিউজ ডেস্ক; শিলিগুড়ি : রোটারি ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটনের পক্ষ থেকে আগামী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিলিগুড়ি ক্রিকেট লিগ। শহরের হিন্দি হাইস্কুল ময়দানে এই ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়, এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২টি টিম অংশগ্রহণ করবে। যারা হল, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, ডন বস্কো এলুমনাই, আইসিএআই শিলিগুড়ি, শেঠ শ্রীলাল মার্কেট ইয়ুথ ফোরাম, নেওটিয়া গেটওয়েল, সিপিডব্লিউডি শিলিগুড়ি, জৈন ইয়ুথ, মাড়োয়ারি যুব মঞ্চ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইস্টার্ন স্টার্স, সিটি সেন্টার এবং লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি উদয়।
এদিন ক্লাবের সদস্যরা জানান, এর আগেও তাঁরা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এবছর তাদের তৃতীয় বর্ষ। তবে করোনা কালে এবছরটি খুব চ্যালেঞ্জিং।
এদিন সংস্থার তরফে আরও জানান হয়, আজ লটারির মাধ্যমে বিভিন্ন দলের জার্সির রঙ নিবার্চন করা হয়। সাথে এই ক্রিকেট টুর্নামেন্টের জয়ী টিমের জন্য নগদ অর্থ পুরস্কার হিসেবে রাখা হয়েছে বলে রোটারি ক্লাবের তরফে জানা গিয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…