Categories: এখন খবর

আর ১ ম্যাচ জিতলেই সিরিজ মুঠোয়, প্রজাতন্ত্র দিবসে জাতিকে গর্বিত করলেন রাহুল, আইয়ার

নিজস্ব সংবাদদাতা:৭১তম প্রজাতন্ত্র দিবসে অকল্যান্ডের মাটি থেকে উঠে আসল জয়ের সংবাদ। লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের হাত ধরে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় একদিনের ম্যাচটিও নিজেদের ঝুলিতে ভরে নিল টিম ইন্ডিয়া।  প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও তাঁদের জুটি অনায়াস জয় এনে দিল ভারতকে। ৫ম্যাচের দুটিতেই পরপর জয় আসায় পরের ম্যাচটি নিয়ে চাপে পড়ে গেল নিউজিল্যান্ড কারন ওই ম্যাচটি ভারত জিতে নিলে সিরিজ চলে আসবে ভারতের হাতে। দেশের মাটিতে পরাজয়ের আতঙ্কও গ্রাস করছে টিম নিউজিল্যান্ডকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন একটু চমক রেখেই টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন  নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেছিলেন, উইকেট কিছুটা স্লো থাকবে। আখেরে সেটাই দেখা গেল। আগের দিনের মতো সহজে ব্যাটে এল না বল। স্ট্রোক প্লেয়ারদের সমস্যা হল। টার্ন পেলেন স্পিনাররা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুরুটা অবশ্য ভালই হয়েছিল কিউয়িদের। কলিন মুনরো কিছুটা স্লো খেললেও ছন্দে ছিলেন মার্টিন গাপটিল। আগের দিনের মতো রান না হলেও ৮ রান প্রতি ওভার হিসেবে রান উঠছিল। কিন্তু পাওয়ার প্লের শেষ বলে ৩৩ রানের মাথায় শার্দুল ঠাকুরের বলে আউট হন গাপটিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুনরোর সঙ্গে পার্টনারশিপ গড়েন অধিনায়ক উইলিয়ামসন। কিন্তু সেই পার্টনারশিপ বেশিদূর এগোল না। ২৬ রানের মাথায় শিবম দুবের বলে আউট হন মুনরো। এদিনও রান পেলেন না কলিন ডি গ্র্যান্ডহোম। ৩ রানের মাথায় সেই জাদেজা আউট করেন তাঁকে। উইলিয়ামসনকেও ১৪ রানের মাথায় ফেরান জাদেজা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্দিষ্ট সময়ে উইকেট পড়তে থাকায় রানের গতি বেশি বাড়ল না। শেষদিকে চেষ্টা করলেন সিফার্ট ও রস টেলর। টেলর ১৮ করে আউট হন। সিফার্ট ৩৩ করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৩২ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে জাদেজা ২টি, শার্দুল, বুমরাহ ও শিবম দুবে ১টি করে উইকেট নেন। শামি উইকেট না পেলেও কৃপণ বোলিং করেছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৮ রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারায় ভারত। বিরাটও বেশি রান পাননি। মাত্র ১১ করেই সাউদির বলে আউট হন তিনি। বিরাট-রোহিত আউট হতেই চাপে পড়ে যায় ভারত। কিন্তু তখনই ব্যাট হাতে জ্বলে উঠলেন লোকেশ রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শ্রেয়স আইয়ার। দু”জনে মিলে ঠান্ডা মাথায় ভারতের রানকে টার্গেটের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনও নিজের হাফসেঞ্চুরি করলেন রাহুল। আইয়ারও হাফসেঞ্চুরি পেতেন। কিন্তু ৪৪ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। শিবম দুবে ছক্কা মেরে ভারতকে জিতিয়ে দেন। রাহুল ৫৭ করে অপরাজিত থাকেন। দেশ যখন ৭১তম প্রজাতন্ত্র দিবসের আনন্দ আর উদযাপন নিয়ে ব্যস্ত তখনই কোহলি শিবিরের এই জয় আরও আনন্দে ভরিয়ে দিল দেশবাসীকে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: খেলা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…