Categories: এখন খবর

রক্তের বন্ধনেই প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন খড়গপুরের মুখার্জী দম্পতির,রক্ত দিলেন প্রতিবেশীরাও

সৌম্যেন্দ্রনাথ ও সায়ন্তনী

নিজস্ব সংবাদদাতা: রক্তের বন্ধনেই নিজেদের প্রথম বিবাহবার্ষিকীকে স্মরনীয় করে রাখলেন খড়গপুর শহরের মুখার্জী দম্পতি। সোমবার এই অন্যরকম বিবাহ বার্ষিকী উদযাপনকে ঘিরে তাই কৌতুহলের অন্ত ছিলনা শহরের মালঞ্চ এলাকার মুখার্জী ভবনকে ঘিরে। মানুষ যেখানে এই দিনটিকে কোথাও বেড়াতে যাওয়া, শপিং মলে কাটানো, সিনে কমপ্লেক্সে কাটিয়ে থাকে সেখানে নব দম্পতি, তাঁদের পরিবার ও প্রতিবেশিরা রক্ত দিলেন বিছানায় শুয়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সৌম্যেন্দ্রনাথ মুখার্জী জানালেন, ‘আমার ইচ্ছা ছিল বৌভাতের দিনই রক্তদান শিবির করব। কিন্তু বিভিন্ন ব্যস্ততা ও অনভিজ্ঞতার কারনে করা হয়ে ওঠেনি। সেদিনই ঠিক করেছিলাম প্রথম বিবাহ বার্ষিকীর দিনেই স্ত্রী সহ গোটা পরিবার রক্তদান করব। সেটাই আজ করতে পেরে ভাল লাগছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে জীবনের অন্যতম সেরা পাওয়াটা সোমবার পেলেন সৌম্যেন্দ্রনাথের স্ত্রী সায়ন্তনী। হাতে সুঁচ ফোঁটাতে প্রচণ্ড ভয় পেতেন তিনি । সোমবার স্বামীর আহ্বানে জীবনের প্রথম রক্তদান করে ভয় কেটে গেছে তাঁর। সায়ন্তনী জানালেন, এটা আমার কাছে জীবনের সেরা পাওয়া। আগে সুঁচ ফোটাবে জানলেই ছিটকে পালাতাম কিন্তু আজ সেই ভয়কে জয় করেছি আমি। আর ভয় পাব না কোনও দিন।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সৌম্যেন্দ্রনাথের  বাবা খড়গপুর ভলেনটিয়ারি ব্লাড ডোনার্স অর্গানাইজেসনের সদস্য। তাঁরও ইচ্ছা ছিল এমনই একটি অন্যরকম অনুষ্ঠানের। ছেলে আর পুত্রবধূকে নিয়ে বিবাহ বার্ষিকীতে প্রতিবেশীদের আমন্ত্রন জানানোর পাশাপাশি তাঁদেরও উদ্বুদ্ধ করলেন রক্তদানে। ফলে দিনের শেষে ৩জন মহিলা সহ মোট ১৯জন রক্তদান করলেন এদিন। অন্যরকম এই অনুষ্ঠানকে স্বাগত জানাতে খড়্গপুরের মালঞ্চর  বেশ কিছু স্থানীয় বাসিন্দারা এদিন সৌমেন্দ্র ও সায়ন্তনী কে আশীর্বাদ জানালেন। সব শেষে কব্জি ডুবিয়ে ভুরিভোজে মধুরেন সমাপয়তে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…