করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় প্রায় ২ লক্ষ কোটি টাকা ক্ষতি দেশের অর্থনীতিতে!জানাল আরবিআই

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর আর্থিক ক্ষতির শিকার ভারত;আরবিআইয়ের হিসেবে প্রকাশ্যে এল তথ্য।করোনা ভাইরাসের সংক্রমণ ভারতের অর্থনীতিতে বিপুল প্রভাব পড়েছিল। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় প্রায় ২ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে দেশের অর্থনীতিতে।

আরবিআইয়ের পক্ষ থেকে জুন মাসের বুলেটনে ঘোষণা করা হয়েছে করোনার প্রথম ওয়েভের মতো ক্ষতি না হলেও সেকেন্ড ওয়েভে অর্থনীতিতে প্রভাব পড়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা সংক্রমণের প্রথম ধাক্কায় গোটা দেশে লকডাউন ঘোষণা করেছিল। তাতে বিপুল প্রভাব পড়েছিল দেশের অর্থনীতিতে। প্রায় থমকে গিয়েছিল বাণিজ্য। কারণ সেসময় গোটা বিশ্বে করোনার প্রভাব ভয়াবহ আকার নিয়েছিল। সকলেই সেসময় লকডাউনের পথে হেঁটেছিস। কাজেই রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল গোটা বিশ্বে।

সেই ধাক্কা সামলে উঠতে মোদী সরকার আত্মনির্ভবর ভারত প্রকল্পের সূচনা করেন। কিন্তু তাতে তেমন কোনও লাভ জনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে হয়।
করোনার সেকেন্ড ওয়েভে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়নি ঠিকই। তারমধ্যেই রাজ্যগুলি নিজেদের উদ্যোগে লকডাউন ঘোষণা করেছে। দফায় দফায় শহর থেকে গ্রাম লকডাউনে বন্ধ হয়েছে ।

এর ফলে প্রভাব পড়েছে বাণিজ্যে। অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ২ লক্ষ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে ভারতের অর্থনীতিতে। শুধুমাত্র করোনার সেকেন্ড ওয়েভে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…