তামিলনাড়ুতে ৪ সিংহের শরীরে পাওয়া গেল করোনার ভাইরাস! নড়েচড়ে বসলেন স্বাস্থ্য বিজ্ঞানীরা

নিজস্ব সংবাদদাতা: মানুষ পেরিয়ে এবার পশুরাজকেও আক্রমন করল করোনা। তার প্রমাণ মিলল ৪ সিংহের শরীরে। তামিলনাড়ুর আরিগনার আন্না জুলজিকাল পার্কের চার সিংহের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের করোনার সন্ধান মেলে। এই খবর প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। নড়েচড়ে বসেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, শুক্রবার করোনা আক্রান্ত সিংহের নমুনা পরীক্ষা করতেই তাঁদের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের (SARS CoV-2) সন্ধান মেলে।

চিড়িয়াখানার তরফ থেকে খবর,চিড়িয়াখানার মোট ১১টি সিংহের নমুনা ভোপালের আইসিএআর-এনআইএইচএসএডি-তে ( ICAR-National Institute of High-Security Animal Diseases) পাঠানো হয়। ৩রা জুন ওই সংস্থার তরফে নিশ্চিত করা হয় যে, ১১টির মধ্যে ৯টি সিংহের শরীরে থাবা বসিয়েছে করোনা। এরপর নিশ্চিত হওয়ার জন্য আরও একটি পরীক্ষা করা হয়। তাতে জানা য়ায় যে, এই ৯ সিংহের মধ্যে ৪টি সিংহের শরীরে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস। প্রসঙ্গত, এর আগেই করোনার জেরে এই চিড়িয়াখানার দুটি সিংহের মৃত্যু ঘটে। ৯ বছরের সিংহী নীলা এবং ১২ বছরের পথবানাথাম নামের সিংহ প্রাণ হারায় করোনার জেরে।

করোনায় প্রাণীর মৃত্যুর পর নড়েচড়ে বসে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর হাতিদেরও কোভিড পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে শ্রীলঙ্কার একটি চিড়িয়াখানাও পশুদের সুরক্ষার জন্য ভারত সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছে। শ্রীলঙ্কা জুলজিকাল পার্কের কর্তৃপক্ষ চিড়িখানায় করোনা সংক্রমিত সিংহগুলির জন্য ভারতকে সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছে।সূত্রের খবর সেখানকার ‘থর’ নামের একটি ১১ বছর বয়সী সিংহের চিকিৎসার জন্য ভারতীয় কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পাশাপাশি চিকিৎসায় সাহায্যের জন্য অনুরোধও করা হয়েছে।

শুধু মানুষ নয়, যেভাবে প্রাণীদের মধ্যেও করোনা সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় পড়েছে গোটা বিশ্ব। করোনার দ্বিতীয় ঢেউয়ে যে প্রাণীরাও সুরক্ষিত নয় তার প্রমাণ এই চার সিংহের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি। এই রিপোর্ট সামনে আসতেই দেশের চিড়িয়াখানায় থাকা বন্য প্রাণীদের নিয়ে যে উদ্বেগ আরেকটু বেড়েছে, তা বলা যেতেই পারে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…