করোনা আতঙ্কে কাঁপছে বানিজ্য নগরী মুম্বাই, তারপরই তমিলনাডু, ২৪ঘন্টায় ভারতে নতুন আক্রান্ত ৫০৮

নিজস্ব সংবাদদাতা: করোনা আতঙ্ক গ্রাস করেছে দেশের বানিজ্য নগরীকে। আক্রান্তের সংখ্যায় দেশের অন্য প্রান্তকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। ভারতের বাণিজ্য নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬৮। তারপরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬২১। দিল্লিতে ৫৭৬ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে মারা গিয়েছেন ৪৮ জন।

গুজরাত ও মধ্যপ্রদেশে ১৩ জন করে মারা গিয়েছেন।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৭ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭৮৯। কোভিড ১৯ সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ১৩। এখনও পর্যন্ত ভারতে ১২৪ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৫৩ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৩১২।

এছাড়াও নতুন করে ৪ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, ত্রিপুরাতে ১জন, ঝাড়খণ্ডে ৪জন ও অসমে ২৬জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে গতকালের তুলনায় ২জন বেড়ে মোট ৫জনের মৃত্যু হয়েছে বলে মূখ্যমন্ত্রী জানিয়েছেন। যদিও জাতীয় পরিসংখ্যানের তুলনায় রাজ্যে আক্রান্তর সংখ্যা কম বলেই তিনি জানিয়েছেন।

S. No. Name of State / UT Total Confirmed cases (Including 70 foreign Nationals) Cured/Discharged/
Migrated
Death
1 Andhra Pradesh 266 1 3
2 Andaman and Nicobar Islands 10 0 0
3 Arunachal Pradesh 1 0 0
4 Assam 26 0 0
5 Bihar 32 0 1
6 Chandigarh 18 7 0
7 Chhattisgarh 10 9 0
8 Delhi 576 21 7
9 Goa 7 0 0
10 Gujarat 165 25 13
11 Haryana 90 25 1
12 Himachal Pradesh 13 2 1
13 Jammu and Kashmir 116 4 2
14 Jharkhand 4 0 0
15 Karnataka 175 25 4
16 Kerala 327 58 2
17 Ladakh 14 10 0
18 Madhya Pradesh 229 0 13
19 Maharashtra 868 56 48
20 Manipur 2 0 0
21 Mizoram 1 0 0
22 Odisha 42 2 1
23 Puducherry 5 1 0
24 Punjab 91 4 7
25 Rajasthan 288 21 3
26 Tamil Nadu 621 8 5
27 Telengana 364 35 7
28 Tripura 1 0 0
29 Uttarakhand 31 5 0
30 Uttar Pradesh 305 21 3
31 West Bengal 91 13 3
Total number of confirmed cases in India 4789* 353 124
*States wise distribution is subject to further verification and reconciliation

Data Source -Ministry of Health
and Family Welfare
Government of India

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…