এখন খবর

করোনায় কাবু বিশ্বের সিকি কোটি, ৪০হাজার মৃত মার্কিন মুলুকেই, ভারতে মৃত্যু ৫০০ ছাড়াল, আক্রান্ত ১৭হাজারেরও বেশি

নিজস্ব সংবাদদাতা: ২৪লক্ষ ছাড়িয়ে ২৫লক্ষ বা সিকি কোটির দিকে হাঁটছে বিশ্ব যা পূরন হতে ২৪ঘন্টার কিছু বেশি সময় লাগবে কারন বিশ্বের কয়েকটি দেশে অনিয়ন্ত্রিত অবস্থায় কোভিড -১৯, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যার মৃত্যুর সংখ্যা রবিবার রাতের হিসাবে বিশ্বের মোট মৃত্যুর সংখ্যার এক চতুর্থাংশেরও বেশি। সে দেশে মৃত্যু হয়েছে ৪০হাজারেরও বেশি আর বিশ্ব জুড়ে মৃত্যুর সংখ্যা ১লক্ষ ৬৫হাজার ছাড়িয়ে।

করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছেন এখনও অবধি ২৪লক্ষ মানুষ। আমেরিকার জন হপকিন্স বিশ্ব বিদ্যালয়ের তথ্য অনুসারে সে দেশে আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৫০ হাজার।
অবস্থা খুব ভাল নয় ইওরোপের। স্পেন (১৯৮,৬৭৪ আক্রান্তের মধ্যে মৃত ২০,৪৫৩ ) এই হিসাবে ইতালি (১৭৮,৯৭২এবং ২৩,৬৬০), ফ্রান্স (১৫৪,০৯৮ এবং ১৯,৭৭৮),জার্মানি (১৪৫,৭৪২ এবং ৪,৬৪২ deaths) গ্রেট বৃটেন(১২১,১৭২ এবং ১৬, ০৬০)।

এবার ভারতের অবস্থাটা দেখা যেতে পারে। এখনও অবধি ৪লক্ষ মানু্ষের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে যার মধ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৬৫জন। মৃত্যু হয়েছে এখনও অবধি ৫৪৩জনের। আর করোনা মুক্ত হয়েছেন ২.৫৪৬ জন। বর্তমানে করোনা পজিটিভ ১৪,১৭৫। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আশার কথা শুনিয়ে বলেছেন আক্রান্তের সংখ্যা কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। লকডাউন শুরুর সময় আক্রান্তের সংখ্যা যেখানে প্রতি ৩দিনে দ্বিগুন হচ্ছিল বর্তমানে সেই সংখ্যাটি বর্তমানে প্রতি ৯.৭দিনে হচ্ছে। যদিও এটাতে উৎফুল্ল হওয়ার কিছু নেই, সংখ্যাটা ঝড়ের গতিতেই উল্টে যেতে পারে।
দেশের আশংকা জাগাচ্ছে সেই মহারাষ্ট্রই যেখানে সোমবার সকাল আটটায় প্রাপ্ত হিসাব অনুযায়ী ২৩৩ জনের মৃত্যু নিয়ে আক্রান্ত ৪২০৩।

পরেই রয়েছে রাজধানী দিল্লি যেখানে আক্রান্তের সংখ্যা ২০০৩। তৃতীয় স্থানটি উল্লেখ যোগ্য এই কারনেই যে এই স্থানে কখনও তমিলনাডু(১৪৭৭)বা রাজস্থান(১৪৭৮)অথবা মধ্যপ্রদেশ(১৪০৭) থাকলেও এখন তারা পেছনে,ভয়াবহ ভাবে উঠে আসছে গুজরাট যেখানে মৃত্যুর সংখ্যা ১৭৪৩। উত্তরপ্রদেশে আক্রান্ত ১০৮৪ ও তমিলনাডুতে আক্রান্ত ৮৪৪। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের হিসাব ধরেই বাংলা পশ্চিম বাংলায় আক্রান্ত এই হিসাব ধরেই ৩৩৯। রাজ্যের স্বাস্থ্য বিভাগের হিসাবে অবশ্য সংখ্যাটি ১৯৮ আর এখনও অবধি মৃত্যুর সংখ্যা ১২। সেই কেন্দ্রের হিসাব মতই  বাংলার ওপরে অবশ্য অন্ধ্রপ্রদেশ(৬৪৬), কেরল(৪০২) , কর্ণাটক(৩৯৯),জম্মুকাশ্মীর(৩৫০)রয়েছে। বাংলার নিচে অবস্থান করছেন পাঞ্জাব (২১৯) হরিয়ানা (২৩৩), ওড়িশা (৬৮) এবং বাকি রাজ্যগুলি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…