এখন খবর

করানোর আতঙ্কে তুমুল কালোবাজারি, খড়গপুরে গ্রেপ্তার ১০ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা: করোনার আতঙ্কে ঘুম ছুটেছে মানু্ষের আর তারই সু্যোগ নিচ্ছে কালোবাজারির দল। অনির্দিষ্টকাল বাজার বন্ধ হয়ে যাবে এমন গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে আর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে বাজারে। উদ্দেশ্য যত পার খাবার দাবার শস্য সবজি কিনে ঘরে মজুত কর। সু্যোগ নিচ্ছে কালো বাজারির দল। ১৬টাকার আলু পৌঁছে যাচ্ছে ৩০ টাকায়।
শনিবার খড়গপুর শহরের বিভিন্ন বাজারে হানা দিয়ে এমনই দৃশ্য দেখলেন খড়গপুরের এসডিপিও সুকোমল দাস। রবিবার ‘জনতা কার্ফ্যু’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ৭টা থেকে রাত ৯টা অবধি মানুষকে রাস্তায় না বেরুনোর আবেদন জানিয়েছেন তিনি। এই ডাকে বাস্তবিকই রবিবার অঘোষিত ভারত বনধ। আর এই ঘটনাকেই কোথাও কোথাও গুজবে পরিনত করা হয়েছে অনির্দিষ্টকালের বাজার বন্ধে। আর তাতেই ঘুম ছুটেছে মানু্ষের। বাজারে, শপিংমলে ঝাঁপিয়ে পড়ছে মানুষ। পোয়া বোরো কালো বাজারিদের।

শনিবার সকালেই পশ্চিমমেদিনীপুর জেলার বৃহত্তম সবজি মান্ডি গোলবাজারে হানা দেন সুকোমল দাস। মানুষজনের সঙ্গে কথা বলে জানতে পারেন চড়া দামে বিকোচ্ছে আলু। যে আলু পাইকারি ১৩০০টাকা কুইন্টাল তাই খোলা বাজারে বিক্রি হচ্ছে ৩০টাকায়। পেঁয়াজ দাঁও মারছে ৪০য়ে। সাথে সাথে হানা দেন কয়েকটি দোকানে। প্রাথমিক কথা বলেই কয়েকজন ব্যবসায়ীকে হিড়হিড় করে তোলা হয় পুলিশ ভ্যানে। এদিন একই ভাবেই খড়গপুরের খরিদা বাজারে হানা দেয় খড়গপুর টাউন থানার পুলিশ। সেখান থেকেও গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। টাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা মুখার্জী জানিয়ে দিয়েছেন সবজি , মুদি , ওষুধ সহ অত্যাবশ্যকীয় পন্যের বাজার বন্ধের কোনও নির্দেশ নেই। কেউ কোনও গুজবে কান দেবেন না । পুলিশ কড়া নজরদারি রাখছে মজুতদার , কালোবাজারি আর গুজব স্রষ্টাদের দিকে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…