নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর শহরের নজরগঞ্জ জানা পাড়া মুনলাইট ক্লাবের ব্যবস্থাপনায় আর্সেনিকাম অ্যালবাম -৩০ বিতরণ করল মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। মেদিনীপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকাতে কেন্দ্রের অযূষ মন্ত্রকের পরামর্শ মতই করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারী হোমিওপ্যাথি ঔষধ আর্সেনিকাম অ্যালবাম-৩০ বিনামূল্যে এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয় বলেই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা এবং কলেজের অন্যতম বরিষ্ঠ আধিকারিক ডাঃ ভোলানাথ পান্ডা।
পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচ সদস্যের জুনিয়র ডাক্তারদের একটি দল। উপস্থিত জুনিয়র ডাক্তাদের যে দলটি ডাঃ সৌরভ চক্রবর্তী,ডাঃ ঐশ্বর্য্য সিংহ,ইন্টার্ন রাজর্সী মল্লিক চৌধুরী, স্বরাজ দেব সরকার,দেবব্রত নস্করা দুটি ভাগে ভাগ হয়ে উপস্থিত জনগণের মধ্যে যেমন করোনা সচেতনতার বার্তা দেন তেমনই ঔষধ বিলির পাশাপাশি সেবনের নিয়ম কানুন বুঝিয়ে দেন।নজরগঞ্জ জানাপাড়া মুনলাইট ক্লাব কার্য্যালয়ে বেলা ১২ টা অবধি প্রায় ৫০০জন পরিবারের হাতে ওষুধ তুলে দেওয়া হয়। এই ৫০০ টি পরিবারের প্রায় ২৫০০ জন মানুষ রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি কারী হোমিওপ্যাথিক ওষুধের সেবনের সুযোগ পাবেন বলেই জানানো হয়েছে।
উপস্থিত ছিলেন সমাজকর্মী শ্রী অরুণ কুমার মাইতি যিনি এই কর্মসূচীর বিশেষ উদ্যোক্তা। এছাড়া এই কর্মসূচীকে সুষ্ঠু ভাবে সফল রূপায়ণ করতে ক্লাবের সভাপতি শ্রী সুব্রত বোস, সাধারণসম্পাদক সুব্রত দাস,কোষাধ্যক্ষ সোমনাথ মাইতি, সদস্য শ্রী উত্তম চক্রবর্তী,কৌশিক কুমার মাজি,শ্রী কৃষ্ণকান্ত জানা,শ্রী সুদীপ দাশগুপ্ত, শ্রী অভিজিৎ দাস, শ্রী গোপাল শাসমল,শ্রী আনসার আলি,শ্রী অভিজিৎ দত্ত বিশেষ ভূমিকা পালন করেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…