ফের ৫০ হাজারের নিচে নামলো সংক্রমন; নামল মৃত্যুর সংখ্যাও

নিউজ ডেস্ক: দেশে করোনার সংক্রমন নিয়ে স্বস্তির খবর রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৪৬,১৪৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৯৭৯ জন প্রাণ হারিয়েছেন। ৭৬ দিন পর হাজারের নীচে নামলো দেশে করোনায় মৃত্যুর সংখ্যা । একই সময়ে, ৫৮,৫৭৮ জন লোকও আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এটির সাথে সাথে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫,৭২,৯৯৪ এ। করোনার কারণে দেশে এখনও পর্যন্ত ৩,৯৬,৭৩০ জন মারা গেছেন। দেশে করোনায় থেকে সুস্থ হয়েছেন ৯৬.৮০% মানুষ।

রবিবার ৫০,০৪০ জন করোনা আক্রান্ত হয়েছিলেন এবং ১২৫৮ সংক্রামিত মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, রবিবার দেশে ১৭ লক্ষ ২১ হাজার টিকা দেওয়া হয়েছে। রবিবারে টিকাদানের গতি বাকি দিনের তুলনায় কম। এ পর্যন্ত দেশে ৩২ কোটি ৩৬ লক্ষ লোককে টিকা দেওয়া হয়েছে। গতকাল, করোনার ১৫,৭০,৫১৫ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৪০ কোটি ৬৩ লক্ষ ৭১ হাজার ২৭৯ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি- মোট করোনায় আক্রান্ত হয়েছেন- ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১ টি। মোট করোনার পরীক্ষা হয়েছে – ২ কোটি ৯৩ লক্ষ ০৯ হাজার ৬০৭ । মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা – ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪ জন। মোট করোনায় মৃত্যু হয়েছে- ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০ জন।

অন্যদিকে,পশ্চিমবঙ্গের ফের খানিকটা কমলো সংক্রমন ও মৃত্যু।স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩৬ এবং এই এময়কালে প্রাণ হারিয়েছেন ২৯ জন।এরপর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৯৪,৯৪৯ জন এবং মৃতের সংখ্যা হয়েছে ১৭,৬১২ জন।

পাশাপাশি রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ২২ জন।এরপর রাজ্যে করোনা জয়ীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৫৫,৪৫৩।গত ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…