দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ দিনে সর্বনিম্ন; যদিও মৃত্যু হয়েছে ২৭২৬ জনের

নিউজ ডেস্ক: দেশে এখনও তান্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। যদিও এখন নতুন আক্রান্তের সংখ্যা কমছে, তবে মৃত্যুর সংখ্যা এখনও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন মানুষ এবং এই সময়কালে ২৭২৬ জন মারা গেছেন। স্বস্তির খবর হ’ল দেশে ৭৫ দিন পরে, একদিনে এত কম মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে সোমবার ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন মানুষও করোনামুক্ত হয়েছেন।

একনজরে বুঝে নেওয়া যাক দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি:                                         মোট করোনা আক্রান্ত– ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৪৭১।                                                   মোট পরীক্ষা হয়েছে – ২ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার ৪৭২                                                     মোট মৃত্যু– ৩ লক্ষ ৭৪ হাজার ৩১ জন         বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন – ৯ লক্ষ ১৩ হাজার ৩৬৮ জন ।।                                          মোট টিকা প্রাপ্ত – ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ৭২ টি।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে যে, সোমবার ভারতে করোনার ভাইরাসের জন্য ১৭ লক্ষ ৫১ হাজার ৩৫৮ টি করোনায় স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। এর পর সোমবার পর্যন্ত মোট ৩৮ কোটি ১৩ লক্ষ ৭৫ হাজার ৯৮৪ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে নিম্নমুখী করোনা সংক্রমন ও মৃত্যুর পরিসংখ্যান বলছে, সোমবার রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫১৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ জনের। এরপর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৬১,২৫৭ জন। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬,৯৭৪ জন।

আর গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২১৭১ জন। এরপর রাজ্যে মোটা করোনামুক্ত হয়েছেন ১৬,৯৭৪ জন। আশা জাগাচ্ছে সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৫৫ জন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…