হেঁসেলিয়ানা: চিকেন দো-পেঁয়াজা : সহেলী রায়

চিকেন দো-পেঁয়াজা                                                              সহেলী রায়      

উপকরন: ১কেজি চিকেন ( অবশ্যই ব্রয়লার,মাঝারি টুকরো), ৫ টা বড় আকারের পেঁয়াজ , গোটাগরম মশালা ৩ টেবিল চামচ, তেজপাতা ২টি,শুকনো লঙ্কা ২টি, রসুন বাটা ২টেবিল চামচ , লবন, হলুদ (পরিমান মতো ), ১/২কাপ দই , ২চামচ চিনি , গোলমরিচ গুঁড়ো

পদ্ধতি:
(১)৫টি পেঁয়াজ নিতে ২রকম ভাবে কেটে নিতে হবে। ২ টি পেঁয়াজ কুচি করে কাটতে হবে আর বাকি ৩টি পিয়াঁজকে চার ফালি করে খোসা ছাড়িয়ে নিন।
(২)এরপর কড়া তে ৪ টেবিল চামচ মতো রিফাইন তেল আর ৪ টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিন। ৩. তেল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা (ছোট এলাচ, দারুচিনি , লবঙ্গ ) ৩ চামচ আর এরপর সাথে ১ টা তেজপাতা ২টি শুকনো লঙ্কা ফোড়নের মত দিয়ে নেড়ে নিতে হবে।
(৩), এবার ২ টেবিল চামচ রসুন বাটা , কুচি করে রাখা পিয়াঁজ গুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
(৪)এরপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চিকেনটা কড়াইতে দিয়ে গ্যাস এর ফ্লেম কমিয়ে মিডিয়াম করে কিছুক্ষণ ছাড়া নাড়া চাড়া করতে হবে। নাড়তে নাড়তেই স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেড়ে নিতে হবে।

(৫)এরপর ব্যাটার তৈরি করতে হবে। লাগবে ১/২ কাপ জল ঝরানো দই তার মধ্যে ১/২ টেবিল চামচ জিরা গুঁড়ো, ১/২ টেবিল চামচ ধনে গুঁড়ো , ১/৪ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, ২ টেবিল চামচ চিনি, অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই ব্যাটার তৈরি।

(৬)ব্যাটারটা চিকেন এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যোগ করুন ১ টেবিল স্পুন গোলমরিচ আর ৫ টি কাঁচা লঙ্কা, আবার নাড়তে হবে। (৭) চিকেনটা হয়ে গেলে বড়ো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো গুলো দিয়ে ফের নাড়ুন। পেঁয়াজ গুলো ছেড়ে ছেড়ে আসলে তৈরি চিকেন দোপেঁয়াজা। এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে পছন্দ সই সস দিতে পারেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Coocking

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…