Categories: জাতীয়

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট বিধায়কের ভাগ্নের, রণক্ষেত্র বেঙ্গালুরু, পুলিশের গুলিতে মৃত ২

ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট বিধায়কের ভাগ্নের। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বেঙ্গালুরু। ঘটনার পর উত্তেজিত জনতা বিধায়কের বাড়ি সামনে এসে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ থানার সামনে চলে বিক্ষোভ। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তা সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সেই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় ২ বিক্ষোভকারীর। ঘটনায় এখনও পর্যন্ত ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা বেঙ্গালুরু শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। এদিনই সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নে। মূহুর্তের মধ্যে সেই পোস্ট নেটদুনিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। এরপর মঙ্গলবার রাতেই বিধায়কের বাড়ির সামনে উত্তেজিত জনতা ভিড় জমায়। বাড়ি লক্ষ্য করে ইট, পাথর, কাচের বোতল ছুঁড়তে শুরু করে। ২-৩টি গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর থানায় গিয়ে ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা। এরপরই পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। তাতে ২ জনের মৃত্যু হয়। আরও কয়েকজন আহত হন। ঘটনায় প্রায় ৬০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন আশঙ্কাজনক অবস্থাত হাসপাতালে চিকিৎসাধীন।

এবিষয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, “ঘটনার তদন্ত চলছে। হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না। যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পর মঙ্গলবার রাত থেকেই ধরপাকড় জারি হয়েছে৷ ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত ওই বিধায়কের ভাগ্নে-সহ ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফের যাতে নতুন করে অশান্তির সৃষ্টি না হয় তাই গোটা শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…