সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে শুভেচ্ছাবার্তা, নেটদুনিয়ায় হাসির খোরাক করন জোহর

ওয়েব ডেস্ক: সুশান্ত মৃত্যুর পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে ছিলেন। কিন্তু দীর্ঘ ২ মাস পর সদ্য সোশ‍্যাল মিডিয়ায় ফিরেছেন করন জোহর। ফিরতেই ফের নেটিজেনদের কাছে ট্রোল হতে হল পরিচালককে। সম্প্রতি অনুষ্কা শর্মার মা হওয়ার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী৷ তারপরই অনুগামী শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া৷ সেখানেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানান করন জোহরও। তিনি লেখেন, ‘ভালবাসা ভালবাসা ও আরও অনেকটা ভালবাসা’। আর সেই শুভেচ্ছাবার্তার কমেন্টটি চোখ এড়ায়নি নেটিজেনদের৷ সঙ্গে সঙ্গেই ট্রোল হন পরিচালক।

করনের কমেন্টের উত্তরে ‘নেপোটিজমের ধ্বজাধারী’ বলে তুমুল ট্রোল করা হয় তাকে৷ ঘটনা শুধু এখানেই থেমে থাকেনি। এরপর করনের কমেন্টের পরিবর্তে একের পর এক কমেন্টে কমেন্ট বক্স প্রায় ভরে যায়। এক ব‍্যক্তি লেখেন, “সিনেমায় লঞ্চ করার জন‍্য আরও একজন স্টার কিড পেয়েছেন।” আরও এক ব্যক্তি লেখেন, “আপনি সোশ‍্যাল মিডিয়া ছেড়ে দিন।” সুশান্তের মৃত‍্যুর পর থেকেই স্টার কিডদের লঞ্চ করা নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন নেটিজেনরা। এমনকি সুশান্তের মৃত্যুর পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে করন জোহরকেও দায়ী করা হয়৷ এরপর রাতারাতি ইনস্টাগ্রামের অনুগামী সংখ্যা কমে যায় পরিচালকের। অনবরত ট্রোল, সমালোচনার শিকার হয়ে বাধ‍্য হয়ে সোশ‍্যাল মিডিয়ায় আসা বন্ধই করে দিয়েছিলেন তিনি। এরপর ফের ১৫ ভারতের জাতীয় পতাকার ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান করন জোহর। তিনি লেখেন, “আমাদের মহান দেশ, সংস্কৃতি, ঐতিহ‍্য ও ইতিহাসের স্বর্ণখনি। শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ।”

তবে শুধুমাত্র নেটিজেনরাই নন একইসাথে দীর্ঘ ২ মাস পর ফের সোশ‍্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ায় কঙ্গনা রানাওয়াতও করনকে ট্রোল করেন। এদিন একটি শায়রির মাধ‍্যমে পরিচালককে পুনরায় স্বাগত জানান অভিনেত্রী। এরপর টুইটারে কঙ্গনা রানাওয়াতের টিমের তরফে পোস্ট করা হয় একটি শায়রি। যদিও এতকিছুর পরেও এখনও পর্যন্ত এবিষয়ে করন জোহরের তরফে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে এই ঘটনার পর কি ফের সোশ্যাল মিডিয়া ছাড়বেন পরিচালক নাকি পুনরায় অ্যাক্টিভ থাকবেন, এখন সেদিকে নজর নেটাগরিকদের।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…