এখন খবর

‘কো মর্বিডিটি’ মৃত্যুর কলাম উধাও, এক ধাক্কায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪০৫

ওয়েবডেস্ক: করোনা সংক্রান্ত ডেথ অডিট কমিটি হাপিস হয়ে গেছিল অনেকদিনই এবার রাজ্যের করোনা সংক্রান্ত বুলেটিন থেকে উধাও হয়ে গেল কোমর্বিডিটির অঙ্কটা। সোমবার রাতে রাজ্য সরকার যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে কোমর্বিডিটির ঘরটাই নেই। এদিন রাতের বুলেটিনে বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আরও ৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪০৫ জনের কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল। তাৎপর্যপুর্ণভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে এদিন ‘কো-মর্বিডিটি’-তে মৃত্যুর তালিকাটি বাদ দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্যের বিবাদের পর থেকে যেই তালিকায় ৭২ জনের মৃত্যু দেখানো হচ্ছিল। তা আর বাড়েনি। অথচ মুছেও ফেলা হয়নি। এদিন সেই ৭২ জনকে একবারে করোনা মৃত্যুর তালিকায় আনা হয়েছে। উধাও হয়ে গেছে বিতর্কিত ওই ঘরটি।

সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানান হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ৪২৬ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ৮ হাজার ৬১৩। মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৪ হাজার ৭৪৩ জন করোনা আক্রান্ত রাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে ১৬২ জন বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ৩ হাজার ৪৬৫। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৪০.২২ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৯,০২৪টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে করোনার। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী রাজ্যে ২,৮০,০৯৮টি করোনা ভাইরাসের স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

তবে কলাম তুলে দিলেও স্বাস্থ্য ভবনের বুলেটিনে জানানো হয়েছে, ৪০৫ জন রোগীর মধ্যে ২৬৬ জনেরই কোমর্বিডিটি ছিল। বাকি ১৩৯ জনের কোভিডই মৃত্যুর কারণ। কী ধরনের কোমর্বিডিটি ছিল ওই ২৬৬ জন রোগীর তাও  বুলেটিনে বলা হয়েছে, এঁদের কারও শরীরে উচ্চ রক্তচাপ ছিল, কারও ডায়াবেটিস ছিল, কারও হার্ট অ্যাটাক হয়েছে বা সিওপিডি রোগী ছিলেন। তা ছাড়া কারও কিডনি খারাপ ছিল বলে ডায়ালিসিস চলছিল, কারও বা শরীরে ক্যান্সার ছিল ইত্যাদি। স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী যে সব পুরুষ রোগীর মধ্যে কোমর্বিডিটি রয়েছে, তাঁদের মধ্যে ২৭ শতাংশের শরীরে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে। ১৯ শতাংশ রোগীর ডায়াবেটিস রয়েছে। ১৯ শতাংশের হৃদরোগ রয়েছে। তা ছাড়া ১০ শতাংশের সিকেডি, ৭ শতাংশের সিওপিডি এবং ৩ শতাংশের শরীরে ম্যালিগনেন্সি রয়েছে।মহিলা কোমর্বিড রোগীদের মধ্যে ২৯ শতাংশের হাইপারটেনশন রয়েছে। ২০ শতাংশের ডায়েবেটিস এবং ১৮ শতাংশের হৃদরোগ রয়েছে। তা ছাড়া ১১ শতাংশের সিকেডি এবং ৫ শতাংশের সিওপিডি রয়েছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…