Categories: এখন খবর

সামান্য টাকায় সংসার চলেনা, সুইসাইড নোট লিখে কলেজ ক্যাম্পাসেই আত্মঘাতী আইটিআই কলেজ শিক্ষক

নিজস্ব সংবাদদাতা : তীব্র অর্থনৈতিক টানা পোড়েন । এ কুল টানলে ও কুল যায় । এমনই অর্থনৈতিক সমস্যা নিয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করলেন আইটিআই কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক অভ্রজ্যোতি বিশ্বাস(২৮)। পিতৃহীন শিলিগুড়ির বাসিন্দা অভ্রজ্যোতি মা ও ভাইকে নিয়ে থাকতেন। তাঁর সামান্য বেতনের টাকাতেই কোনওরকমে চলত তিনজনের সংসার।

কিন্তু সেটাও বোধহয় ঠিকঠাক চালাতে পারছিলেন না । তাই কি এমন পথ বেছে নিলেন? চলছে জল্পনা । ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়লেন সহকর্মীরা।
জানা গেছে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে একটি ঘর থেকে অভ্রজ্যোতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি আইটিআই কলেজের ভোকেশনাল কোর্সের শিক্ষক ছিলেন তিনি।

তাঁর দেহ উদ্ধারের খবর ছড়াতেই এই ঘটনায় কলেজের অধ্যক্ষকে অভিযুক্ত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
সহকর্মীদের অভিযোগ, কলেজের বর্তমান অধ্যক্ষ রনবীর সিংহ ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ছুটি দিতে চাইতেন না।

কলেজে কেউ অনুপস্থিত থাকলেই তাঁদের বেতন কাটা হোত। পাছে তাঁর বেতন কাটা যায়, তাই কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাতে স্যালাইনের চ্যানেল লাগিয়েও তাকে কলেজে এসে সই করতে হয়েছে। এই পরিস্থিতি অভ্রজ্যোতির মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল বলে তাঁর সহকর্মীদের অভিযোগ।
শিলিগুড়ি থেকে প্রতিদিন জলপাইগুড়ি যাতায়াত করতেন তিনি।

এ দিন সকালে কলেজ শুরুর সময় ক্যাম্পাসের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপরেই শুরু হয় বিক্ষোভ। শুভশ্রী মৈত্র নামে অভ্রজ্যোতির এক সহকর্মী বলেন, “গতকালই ও বলেছিল সামান্য কটা টাকা মাইনে পাই। তার উপর প্রতিমাসে এই ভাবে মাইনে কাটা যায়। এই ভাবে কি সংসার চালানো যায়?” ঘটনায় অথৈ জলে অভ্রজ্যোতির পরিবার।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…