নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার খড়্গপুর শহর শিল্প তালুকে মূখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার দিনই পশ্চিম মেদিনীপুরের তিন তিনটি জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভ দেখল স্থানীয় প্রশাসন। এক জায়গায় তো রীতিমত গ্রাম পঞ্চায়েতের দপ্তর ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষজন যার মধ্যে সামিল হলেন পরিযায়ী শ্রমিকরাও।
এদিন সব চেয়ে বড় বিক্ষোভ দেখেছে পিংলার কুসুমদা গ্রাম। পিংলার একমাত্র বিরোধী পঞ্চায়েত সদস্যর গ্রাম কুসুমদা। সেই গ্রামে ১০০দিনের কাজ শুরু হয়েছিল সবে। সাধারণ মানুষের অভিযোগ সেই কাটেমানি দাবি করে কাজ বন্ধ করে দিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি চিত্ত রানা। তৃণমূলের ওই নেতার কথায় স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান মামনি পাত্র কাজ বন্ধ করে দেন।
এই বয়সে কাজ করার সামর্থ্যও নেই। প্রায় ৫০ জন বৃদ্ধ বৃদ্ধা তাদের ভাতা চালুর দাবী নিয়ে পঞ্চায়েত দপ্তরে সামিল হয়েছিলেন। খড়গপুরের প্রশাসনিক সভায় মূখ্যমন্ত্রী যখন রাজ্যের উন্নয়ন নিয়ে একাধিক প্রকল্পের ব্যাখ্যা দিচ্ছেন তখন জেলার বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ, এই দাবি প্রশ্ন তুলেছে মূখ্যমন্ত্রীর ঘোষিত উন্নয়ন আদৌ পৌঁছাচ্ছে কি সাধারন মানুষের কাছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…