ম্যাকলয়েডগঞ্জের পুলিশ আধিকারিকের বিপিন চৌধুরীর তোলা ৩৭ সেকেন্ডের ভিডিয়োয় হড়পা বানের বিধ্বংসী রূপ ধরা পড়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে পোস্ট করা সে ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল বেগে শহরের দিকে জলের স্রোত এগিযে আসছে। কয়েকটি গাড়ি এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। সম্ভবত হড়পা বানই সেই গাড়িগুলিকে সেখানে ঠেলে দিয়েছে।
গত কয়েকদিন পারদ বেশি থাকার পর সোমবার ধরমশালা-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। পর্যটকদের পছন্দের ম্যাকলয়েডগঞ্জেও লাগাতার বৃষ্টি হচ্ছে। যে সময় পর্যটকরা সেখানে ভিড় জমাচ্ছিলেন। তারইমধ্যে মেঘভাঙা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হয়। বৃষ্টির জেরে শিমলা জেলার রামপুর এলাকা ঝাকরিতে জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।
ধর্মপুর বাসস্ট্যান্ডে এ দিন অপেক্ষা করছিলেন কয়েক জন যাত্রী। আচমকা এলাকায় জল ঢুকতে থাকে এবং তাঁদের চোখের সামনেই ভেসে যেতে যায় ছোট ছোট গাড়িগুলি। এমন দৃশ্য দেখে আতঙ্কিত ওই যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন। শেষে বাসস্ট্যান্ডের দোতলায় গিয়ে আশ্রয় নেন তাঁরা।
প্রশাসন সূত্রে খবর, প্রায় পঞ্চাশটি দোকানে জল ঢুকে পড়েছে। নষ্ট হয়ে গিয়েছে দোকানের জিনিসপত্রও। বেশ কিছু গাড়ি ভেসে গিয়েছে। সব মিলিয়ে হড়পা বানে প্রায় ৩-৪ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…