এখন খবর

“সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের কোভিড সংক্রান্ত তথ্য জানানোর অধিকার দমন করা যাবে না” জানাল সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক: গোটা ভারতে ইতিমধ্যেই কোভিড আবহে শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে৷ আক্রান্তের দৈনিক পরিসংখ্যান রোজই নয়া রেকর্ড তৈরি করছে৷ মেডিক্যালে অক্সিজেনের অভাবে হাহাকার শুরু হয়েছে কোভিড হাসপাতালগুলিতে৷ অক্সিজেন পেতে হন্যে হয়ে ঘুরছেন আক্রান্তের পরিবারের সদস্য ও আত্মীয়রা৷ অনেকেই সোশ্যাল মিডিয়ায় অক্সিজেন ও হাসপাতালের শয্যার সন্ধান চেয়ে পোস্ট করছেন৷ সাহায্যের আশায় সেইসব পোস্ট শেয়ারও হচ্ছে প্রচুর৷

সুপ্রিম কোর্টের করোনা আবহে সাধারণ মানুষের বাক-স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, করোনা আবহে কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত কোনও অভিযোগ পেশ করেন, তথ্য জানতে চান তবে কোনও রাজ্য়েরই তা দমন করা বা প্রকৃত তথ্য গোপন করা উচিৎ নয়৷ পাশাপাশি, আদালত জানিয়েছে, যদি কোনও নাগরিকের সঙ্গে এমন ঘটনা ঘটে এবং এর জন্য তাঁকে যদি হেনস্থা করা হয়, তবে তা আদালত অবমাননা হিসাবেই গণ্য করা হবে৷

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘একজন নাগরিক এবং বিচারপতি হিসাবে এটা আমার কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়৷ নাগরিকরা যদি সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিযোগ জানান, তাহলে কোনও ভাবেই কোনও তথ্য দমন হোক, তা আমরা চাই না৷ আমাদের তাঁদের কণ্ঠস্বর শুনতে দেওয়া হোক৷”

Share
Published by
Tags: Corona india

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…