Categories: এখন খবর

পুর্ব মেদিনীপুরে চার্চে হামলার ঘটনার তীব্র নিন্দা শুভেন্দুর, রাজ্য সরকার দিল ২লক্ষ টাকা

নিজস্ব সংবাদদাতা: ভগবানপুরে উত্তর শিবরামপুর গ্রামে একটি নব নির্মিত চার্চে হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের পরিবহন তথা পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর অধিকারী জানিয়েছেন, এই দুর্বৃত্তায়ন রাজ্য সরকার কোনও ভাবে বরদাস্ত করবেনা যারা যারা এই ঘটনায় যুক্ত তাদের প্রত্যকেই চিহ্নিত করবে পুলিশ এবং গ্রেপ্তার করা হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য ওই দিন দুপুরে ওই নব নির্মিত চার্চয়ের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। আচমকাই সেই সভায় হামলা চালায় ১২টি বাইকে আসা প্রায় ৩০ জন দুস্কৃতিকারী। চার্চের জানলা দরজা চেয়ার ফ্যান ইত্যাদি নির্বিচারে ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় ওই চার্চের পালক অনুপ ঘোষের গাড়িটিও।

দুস্কৃতিকারীদের ছোঁড়া বোমায় ওই সময় প্রার্থনায় হাজির থাকা ৭০০ নারী পুরুষ শিশু বৃদ্ধ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেয়। মারধরের আভিযোগ ওঠে কয়েকজন উপাসককেও। এই হামলার সময় দুষ্কৃতিরা জয় শ্রীরাম ধ্বনিও দেয় এবং প্রায় ২০মিনিট হামলা চালিয়ে পালিয়ে  যাওয়ার সময় তারা চার্চের জানলায় তারা গেরুয়া ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয়দের আভিযোগ ঘটনার পেছনে বিজেপি ও আরএসএস রয়েছে। যদিও ওই দুই সংগঠনই এটা অস্বীকার করে। ঘটনায় এখনও অবধি তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুভেন্দু জানিয়েছেন , মানু্ষের ধর্মচারনের ওপর আক্রমন এ রাজ্যে মেনে নেওয়া হবেনা। এদিন মুখ্যমন্ত্রীর তরফে দু’ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে কর্তৃপক্ষের সামনে আশ্বাস দেন তিনি।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…