দূষণহীন পরিবেশ গড়তে নাগরিকদের ঘরোয়া গাছ বিতরণ

নিজস্ব সংবাদদাতা:চুঁচড়া বিদ্যাভবনপল্লীতে ১৩৫ তম  কল্পতরু উৎসবে THE GLOBAL GREEN FORCE, Chinsurah Branch ও শ্রীরামকৃষ্ণ উপাসনা কেন্দ্রের যৌথ উদ্যোগে টবসহ INDOOR PLANT বিতরণ করা হয়। এলাকার মানুষ বিশেষত ছাত্র- ছাত্রীদের গাছ সংগ্রহে উৎসাহ- উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গাছ বিতরণের শুভ সূচনা করেন বেলুরমঠে অবস্থিত রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দিরের অধ্যক্ষ এবং সারা ভারত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্যতম কর্নধার শ্রীমৎ স্বামী সত্যধর্মানন্দ মহারাজ।
GREEN FORCE সংগঠনের রাজ্য সভাপতি লেনিন বসু উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিষদে অবহিত করেণ। সামাজিক ভাবে বৃক্ষরোপণ ও ব্যক্তিগত অকৃষি জমিতে বনসৃজন, বেআইনি বৃক্ষছেদন ও বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে জনমত গঠন ও এ ধরণের কার্য বন্ধের জন্য সর্বাত্মক প্রয়াস,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃষ্টির জলের ব্যবহারে সচেতনতা ও গুরুত্ববৃদ্ধির প্রয়াস, ভূগর্ভস্থ পানীয় ও ব্যবহার্য জল অপচয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক দূষণের বিরুদ্ধে জনমত গঠন, বন্যপ্রাণী, পক্ষী র স্বাভাবিক সংরক্ষণ, বিষাক্ত পার্থেনিয়াম নির্মূল করার প্রয়াস ইত্যাদি বিষয়ে সংগঠনের কর্মীরা উদ্যোগ গ্রহণ করছে।
সংগঠনের চুঁচুড়া শাখার আহ্বায়ক ডাঃ দেবজ্যোতি ঘোষ পরিবেশ প্রেমী সকলকে সংগঠনে সক্রিয় অংশগ্রহনের আহ্বাণ জানান।
 ‘ এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ‘

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…