চিন বুঝে গিয়েছে, পাহাড়ি এলাকায় যুদ্ধ শেখা এখনও অনেক বাকি’ দাবি চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের !

তিব্বত সংলগ্ন এলাকায় যে দুর্গম পার্বত্য অঞ্চল রয়েছে, সেখানে প্রতিনিয়ত মোতায়েন থাকে ভারতীয় সেনা। পাশাপাশি, ভারতীয় জওয়ানদের পার্বত্য যুদ্ধের বিশেষ ট্রেনিং দেওয়া হয়। তাই এই এলাকায় ভারতীয় সেনাকে টেক্কা দেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন বিপিন রাওয়াত।

তবে চিন সীমান্তে ভারত সদাসর্বতা কড়া নজর রেখেছে বলেই জানিয়েছেন তিনি।ভারতীয় সেনার পার্বত্য এলাকায় লড়াইতে সুনাম আছে। চিনের সঙ্গে সেই দুর্গম অঞ্চলেই সংঘর্ষ হয় চিনের। আর তারপরই চিন বুঝে গিয়েছে যে পাহাড়ে ভারতের সঙ্গে পেরে ওঠা কঠিন।

এমনটাই মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তাঁর দাবি, গালোয়ানে সংঘর্ষের পর চিন বুঝে গিয়েছে যে ওদের সেনাবাহিনীর আরও অনেক প্রস্তুতি ও ট্রেনিং দরকার।

এক সাক্ষাৎকারে বিপিন রাওয়াত বলেন, ‘চিনের সেনাবাহিনীর পাহাড়ে যুদ্ধের তেমন অভিজ্ঞতা নেই। ওদের সাধারণত কম সময়ের জন্য ওই সব অঞ্চলে আনা হয়।’

তিনি আরও বলেন, ‘গালোয়ানের সংঘর্ষের পর ভারতের সীমান্তে যুদ্ধ কৌশলে বদল এনেছে চিন। তাঁরা বুঝে গিয়েছে যে তাঁদের আরও বেশি ট্রেনিং দরকার।’

বিপিন রাওয়াত উল্লেখ করেছেন, চিনের সেনা সাধারণত আসে সমতল এলাকা থেকে। তাই তাদের এই সব এলাকায় যুদ্ধ করার খুব বেশিদিনের অভিজ্ঞতা থাকে না।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…