Categories: এখন খবর

৫০ কিলোমিটার দুরে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যকেন্দ্র নিয়ে ক্ষোভে ফেটে পড়ল জঙ্গলমহল

নিজস্ব সংবাদদাতা: মাত্র ৫০কিলোমিটার দুরে খড়গপুর শহরে যখন মুখ্যমন্ত্রী তাঁর সরকারের প্রকল্প আর সদিচ্ছা নিয়ে জনগনের কাছে বক্তব্য রাখছেন তখন জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবা আর দুর্নীতির আভিযোগ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন চিল্কিগড়ের অধিবাসীরা, যাঁদের অধিকাংশই আদিবাসী ও মহিলা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলার জামবনীতে চিল্কিগড় স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকার সাধারণ মানুষজনেরা। অভিযোগ, চিল্কিগড়  স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিরূপ সিং সরকারি নিয়ম কানুনের তোয়াক্কা না করেই  একতরফাই সমস্ত সিদ্ধান্ত নিয়ে  করে চলেছেন। গত আট বছর ধরে যে সহায়ক দল হাসপাতালে রান্নার কাজে নিযুক্ত রয়েছে তাকেই প্রতিবছর পুনরায় পুনর্বহাল করছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কোন এক অজ্ঞাত কারণে স্বাস্থ্য আধিকারিক এই কাজ করে চলেছেন। এছাড়াও স্বাস্থ্য আধিকারিকের কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে যখনই কোনো অভিযোগ জানানো হয় , তিনি তার কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি অবহেলা করে ফেলে রাখেন। হাসপাতালের নতুন ভবনের নির্মাণ হয়েছে কিন্তু স্বাস্থ্য আধিকারিক সেই গেট আজও পর্যন্ত খোলার কোন বন্দোবস্ত করেননি। মাত্র একটি গেট দিয়ে যাতায়াতের ফলে বারবার দুর্ঘটনা ঘটছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষজনের আরও অভিযোগ, হাসপাতালের প্রসূতি মায়েরা ভর্তি হলে তাদের যেমন পর্যাপ্ত খাবার দেওয়া হয়না। তেমনি প্রয়োজনীয় চিকিৎসা করা হয় না। এমনকি নবজাতক শিশুদের যে চিকিৎসা দেওয়ার দরকার তাও দেওয়া হয়না। আরও  অভিযোগ , নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর সরকারি যে অর্থনৈতিক সাহায্য দেওয়ার কথা তাও অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার এই সমস্ত দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে এলাকার অধিবাসী এবং মহিলারা চিল্কিগড় রাজবাড়ী থেকে এক বিশাল মিছিল করে চিল্কিগড় হাসপাতালের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি তারা স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি সম্বলিত পেশ করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও প্রতিবারের মতই ডেপুটেশনের সময় পাওয়া যায়নি স্বাস্থ্য আধিকারিককে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মিদ্যা ঘটনার সময় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ছিলেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্তকারী দল গঠন করা হবে এবং তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…