চিকেন TANGDI কাবাব : অরন্যা দাশগুপ্ত সাহl
লেগ পিস খেতে তো আমরা সবাই ভালোই বাসি।
তাহলে আজ একটু লেগ পিস এর কাবাব হলে কেমন হয়?
আজকের রেসিপি চিকেন TANGDI কাবাব
পদ্ধতি:
প্রথমেই নিয়ে নিতে হবে চিকেনের লেগ পিস চারটে,ম্যারিনেট করে নেবো নুন,গোলমরিচ আর লেবুর রস দিয়ে
এরপর আমরা একটা পাত্রে নিয়ে নেবো ১৫০ মিলি টক দই
তাতে দেবো ১/২ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা,১ চা চামচ নুন,১ চা চামচ জিরা গুঁড়া,
১ চা চামচ ধনে গুঁড়া,১ চা চামচ লঙ্কার গুঁড়া,১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া,১ চা চামচ গরম মসলার গুঁড়া আর ৪ চা চামচ সরষের তেল।
এবার সব কিছু ভালো করে মিলিয়ে নিতে হবে,
এর মধ্যেই দিয়ে দেবো চিকেনের পিস গুলো
Marianation করবো কম করে এক রাত ফ্রিজে রেখে দেবো।
এবার গ্যাসে একটা নন স্টিক tawa গরম করে নেবো
তাতে দেবো অল্প সাদা তেল।
তেল গরম হয়ে গেলে চিকেনের পিস গুলোকে এক এক করে দিয়ে দেবো,এরপর উল্টে পাল্টে নেবো ।
চিকেন গুলোর মশলা টা আস্তে আস্তে শুকোতে থাকবে আর সাইড দিয়ে একটা পোড়া পোড়া ভাব আসবে
ব্যাস রেডি চিকেন Tangdi কাবাব।
এর উপর অল্প একটু লেবুর রস আর চাট মশলা দিয়ে গরম গরম সার্ভ করুন।
মিক্সিতে কিছুটা ধনে পাতা,পুদিনা পাতা,অল্প টক দই,সামান্য রসুন ,নুন দিয়ে একটা চাটনি বানিয়ে নিন
আর কাবাব এর সাথে সার্ভ করুন।
এরকম আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেখার জন্য আমার ইউটিউব লিঙ্ক https://www.youtube.com/c/CookWithAranya এ ক্লিক করুন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…