ওয়েব ডেস্ক : কয়েকমাস আগেই বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে বিবাহ-বিচ্ছেদের আবেদন করেছিলেন নওয়াজউদ্দিনের স্ত্রী আলিয়া সিদ্দিকি। এবার নওয়াজের বিরুদ্ধে আরও বড়ো অভিযোগ আনলেন তাঁর স্ত্রী আলিয়া। দিন দুয়েক আগেই আলিয়া সিদ্দিকি স্বামীর বিরুদ্ধে মুম্বইয়ের ভারসোভা থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে আলিয়া সিদ্দিকির আইনজীবী জানিয়েছেন, ”আমার মক্কেল ভারসোভা থানায় অভিনেতা নওয়াজিউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং প্রতারণা করে বিয়ে ও প্ররোচিত করে সহবাসের অভিযোগ এনেছেন। অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫, ৩৭৬ (K) ৩৭৬ (n) ৪২০ ও ৪৯৩ ধারায় অভিযোগ করা হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই এফআইআর রেজিস্টার করা হবে।”
তবে শুধুমাত্র নওয়াজ নয়, এর আগে নওয়াজের ভাই শামসউদ্দিনের বিরুদ্ধেও ধর্ষণ ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ এনেছিলেন আলিয়া। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন নওয়াজের ভাই শামস। এদিকে সেসময় নওয়াজউদ্দিনের ভাই শামস আলিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছিলেন, তিনি জানিয়েছিলেন শুধুমাত্র মোটা টাকা হাতাতেই আলিয়া এই অভিযোগ দায়ের করছেন। যদিও এবিষয়ে আলিয়ার দাবি ছিল, ” ম্যাজিক ইফ ফিল্মস এলএলপি নামে যে সংস্থা রয়েছে, তাতে নওয়াজ, শামস ছাড়াও আমি ২৫ শতাংশ অংশীদার। আমি যদি আমার কোম্পানি থেকে কোনও টাকা নি, তাহলে সেটা কীভাবে শামসের টাকা হয়ে যেতে পারে? শামস তো নিজেই নওয়াজের টাকায় চলে। আমি আমার স্বামীর কাছ থেকে টাকা চেয়েছি। উনি ওনার ম্যানেজারের মাধ্যম টাকা পাঠিয়েছেন, তারপর কীভাবে দাবি করতে পারেন, যে ওটা ওনার টাকা? আমি তো নওয়াজের স্ত্রী তাহলে কেন টাকা চাইতে হবে?”
এদিকে কিছুদিন আগেই নওয়াজউদ্দিন সিদ্দিকির সাথে সম্পর্ক ভাঙতে চান আলিয়া। একই সাথে প্রায় ৩০ কোটি টাকা দাবি করে বসেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। এখানেই শেষ নয়, এত মোটা অঙ্কের টাকা দাবি করার পরও মুম্বইয়ের ইয়ারি রোডে ৪ বিএইচকে-র একটি ফ্ল্যাটও দাবি করেছেন আলিয়া। এদিকে জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদের মামলায় অভিনেতার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী। আলিয়ার বিস্ফোরক অভিযোগ, তার সাথে নওয়াজ যখন বিয়ে করতে যাচ্ছিলেন, সেসময় অভিনেতা আরও একটি সম্পর্কে ছিলেন। শ্বেতা জানান, তিনি দিনের পর দিন গায়ে হাত না তুললেও, যে ধরনের চিৎকার চেঁচামেচি করে অশান্তি করতেন, তা স্বাভাবিকভাবেই অসহ্য হয়ে যায়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…